Posts
Showing posts from November, 2022
নেত্রকোণা জেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- Get link
- X
- Other Apps
আজ ২৯ নভেম্বর মঙ্গলবার নেত্রকোণা জেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি , মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা ড. আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী,কৃষি মন্ত্রনালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন-সাধারণ সম্পাদক ডঃ দীপু মনি এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রনালয়। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা আহমদ হোসেন, জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং এছাড়াও স্থানীয় সকল সংসদ সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ। সভাপতিত্ব করেন মতিয়র রহমান খান, সভাপতি, জেলা আওয়ামী লীগ। সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি সাধারন সম্পাদক,জেলা আওয়ামী লীগ। আরও পড়ুন : আজ শহীদ ফিরোজ জাহাঙ্গীর দিবস সম্মেলনের দ্বিতীয় অধি...
আজ শহীদ ফিরোজ জাহাঙ্গীর দিবস
- Get link
- X
- Other Apps
২৮ নভেম্বর ফিরোজ জাহাঙ্গীর দিবস ।১৯৯০ সালের এই দিনে ময়মনসিংহের রাজপথে পুলিশের গুলিতে নিহত হন মেধাবী এই দুই ছাত্রনেতা শেখ ফিরোজ আহম্মেদ ও জাহাঙ্গীর আলম। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তখন সারা দেশ উত্তাল। ব্যতিক্রম ছিলনা ময়মনসিংহেও। স্বৈরাচারের পতনের জন্য ময়মনসিংহে গঠন হয়েছিল সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠত ময়মনসিংহ শহর। সেদিন ছিল বুধ বার। ২৭নভেম্বর রাতে পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়ে ডাক্তার মিলন শহীদ হবার খবর ছড়িয়ে পড়লে ২৮ নভেম্বর সকাল সকাল হতেই ময়মনসিংহে প্রতিবাদী মিছিল সহকারে বেরিয়ে পড়েছিল ছাত্র জনতা। মিছিল যখন ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপার এলাকায় মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে তখনই মিছিলে পুলিশের গুলি। মাটিতে লুটিয়ে পড়েন শেখ মো. ফিরোজ ও জাহাঙ্গীর হোসেন। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থলেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন শেখ মো. ফিরোজ ও জাহাঙ্গীর হোসেন। তাৎক্ষণিক ক্ষোভে উত্তাল হয়ে ওঠে ময়মনসিংহের রাজপথগুলো। সেই আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত অবসান হয় স্বৈরতান্ত্রিক সরকারে, পতন ঘটে এরশাদ সরকারের। ফিরোজ ও জাহাঙ্গীরের শহীদ হওয়ার খবর দ্রুত ছড়িয়ে প...
গভ. ল্যাব হাই স্কুল এর এসএসসি রেজাল্ট ২০২২
- Get link
- X
- Other Apps
আজ প্রকাশিত এসএসসি রেজাল্ট গভ. ল্যাব হাই স্কুল ময়মনসিংহের এর ফলাফল বিশ্লেষণ ও বিস্তারিত দেখুন। গভ. ল্যাব হাই স্কুল ময়মনসিংহের এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২৪ জন। যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২২ জন। ২২২ জন পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১৬ জন পরীক্ষার্থী।এবং জিপিএ ৫ পেয়েছেন মোট ১৫৮ জন পরীক্ষার্থী। এ বছর গভ. ল্যাব হাই স্কুল ময়মনসিংহের এসএসসি পরীক্ষায় পাশে হার ৯৭.৩০ শতাংশ। দুটি বিভাগ থেকে যথাক্রমে ব্যাবসায়ী ও বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দেয়। গভ. ল্যাব হাই স্কুলে বিজ্ঞান শাখা থেকে এ বছর উত্তীর্ণ হন ১৯৪ জন পরীক্ষার্থী, যাএ মধ্যে ১৫৭ জন জিপিএ ৫ পেয়েছে।এবং বিজ্ঞান শাখায় ফেল করেছেন ৩ জন পরীক্ষার্থী। ব্যাবসায়ী শাখা থেকে উত্তীর্ণ হয়েছে ২২ জন পরীক্ষার্থী, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ জন পরীক্ষার্থী। এবং উত্তীর্ণ হতে পারেনি ৫ জন পরীক্ষার্থী। রোল নাম্বার সহ রেজাল্ট শিট দেখে নিন : রেজাল্ট বিশ্লেষণ : গত বছরের গভ. ল্যাব হাই স্কুল ময়মনসিংহের এসএসসি রেজাল্ট এর সাথে পাশের হার এবং জিপিএ ৫ এর হার এর তুলনা করে দেখা যায় গত বছর থেকে এ বছর পাশের হার এবং জিপিএ ৫ এর হার উভয়ই কমেছে। গত বছর মোট...
ময়মনসিংহ জিলা স্কুল এ পাশের হার ১০০ শতাংশ
- Get link
- X
- Other Apps
আজ প্রকাশিত এসএসসি রেজাল্ট এ ময়মনসিংহ জিলা স্কুল এর ফলাফল বিশ্লেষণ ও বিস্তারিত দেখুন। ময়মনসিংহ জিলা স্কুলে এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮১ জন। যার মধ্যে প্রত্যকেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২৮১ জন পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮১ জন পরীক্ষার্থী।এবং জিপিএ ৫ পেয়েছেন মোট ২৬৫ জন পরীক্ষার্থী। এ বছর ময়মনসিংহ জিলা স্কুল এ এসএসসি পরীক্ষায় পাশে হার ১০০ শতাংশ। একটি বিভাগ থেকে অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে সকলেই পরীক্ষা দেয়। ময়মনসিংহ জিলা স্কুলে বিজ্ঞান শাখা থেকে ও বছর উত্তীর্ণ হন ২৮১ জন পরীক্ষার্থী, যাএ মধ্যে ২৬৫ জন জিপিএ ৫ পেয়েছে।এবং বিজ্ঞান শাখায় কানো শিক্ষার্থী ফেল করেনি। রোল নাম্বার সহ রেজাল্ট শিট দেখে নিন : রেজাল্ট বিশ্লেষণ : গত বছরের ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি রেজাল্ট এর সাথে পাশের হার এবং জিপিএ ৫ এর হার এর তুলনা করে দেখা যায় গত বছর থেকে এ বছর পাশের হার এবং জিপিএ ৫ এর হার উভয়ই বৃদ্ধি পেয়েছে। গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮৯ জন, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৮৯ জন এবং জিপিএ ৫ এর সংখ্যা ২৫১ জন। এ বছর উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৮১ জন এবং জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ২৬৫ জন। [Hi...
বিদ্যাময়ী স্কুল এসএসসি রেজাল্ট ২০২২
- Get link
- X
- Other Apps
আজ প্রকাশিত এসএসসি রেজাল্ট এ বিদ্যাময়ী স্কুল ময়মনসিংহ এর ফলাফল বিশ্লেষণ ও বিস্তারিত দেখুন। বিদ্যাময়ী স্কুলে এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১০ জন। যার মধ্যে প্রত্যকেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৩১০ জন পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩০৮ জন পরীক্ষার্থী।এবং জিপিএ ৫ পেয়েছেন মোট ২৮৫ জন পরীক্ষার্থী। এ বছর বিদ্যাময়ী স্কুল ময়মনসিংহের এসএসসি পরীক্ষায় পাশে হার ৯৯.৩৫ শতাংশ। দুটি বিভাগ থেকে যথাক্রমে মানবিক ও বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দেয়। বিদ্যাময়ী স্কুলে বিজ্ঞান শাখা থেকে ও বছর উত্তীর্ণ হন ২৯৭ জন পরীক্ষার্থী, যাএ মধ্যে ২৮২ জন জিপিএ ৫ পেয়েছে।এবং বিজ্ঞান শাখায় ফেল করেছেন ২ জন পরীক্ষার্থী। মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয়েছে ১১ জন পরীক্ষার্থী, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৩ জন পরীক্ষার্থী। রোল নাম্বার সহ রেজাল্ট শিট দেখে নিন : রেজাল্ট বিশ্লেষণ : গত বছরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি রেজাল্ট এর সাথে পাশের হার এবং জিপিএ ৫ এর হার এর তুলনা করে দেখা যায় গত বছর থেকে এ বছর পাশের হার এবং জিপিএ ৫ এর হার উভয়ই বৃদ্ধি পেয়েছে। গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০৭ জন, উত্তীর্ণ পরীক্ষার্থী...
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ
- Get link
- X
- Other Apps
এসএসসি পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ০২ শতাংশ। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুভসূচনা করা হয়। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এক হাজার ৩০৩টি প্রতিষ্ঠানের এক লাখ ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৯৩৭, মানবিক বিভাগে ১ হাজার ৩৭ এবং ব্যবসা শিক্ষা বিভাগের ২৪২ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৬ হাজার ৭৬৮ জন ছেলে ও ৮ হাজার ৪৪৮ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শিক্ষাবোর্ডের অধীনে শেরপুর জেলায় পাসের হার ৮৯ দশমিক ১৪ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৮ দশমিক ৯০ শতাংশ, নেত্রকোনা জেলায় ৮৮ দশমিক ৫৯ শতাংশ এবং জামালপুর জেলায় ৮৯ দশমিক ৫২ শতাংশ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গত বছরের চেয়ে এ বছর মোট পাসের হার কমেছে।চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে মোট পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এসএস...
মুক্তাগাছা জমিদার বাড়ি - ময়মনসিংহ জেলার ঐতিহাসিক স্থান
- Get link
- X
- Other Apps
মুক্তাগাছা জমিদার বাড়ি বা আটআনি জমিদার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ী। ময়মনসিংহ থেকে ১৬ কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগ স্থল থেকে ১ কিলোমিটার উত্তর পূর্বদিকে মুক্তাগাছার রাজবাড়ির অবস্থান। মুক্তাগাছার তদানীন্তন জমিদার বৃটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ী হিসেবে আখ্যায়িত হতো। জমিদার বাড়ি ইতিহাস : জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন। আচার্য চৌধুরী বংশ শহরের গোড়াপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন। নবাবের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় ১১৩২ সালে তিনি সেই সময়ের আলাপসিং পরগণার বন্দোবস্ত নিয়েছিলেন। উল্লেখ করা যেতে পারে যে, বর্তমানে মুক্তাগাছা শহরসহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল তৎকালীন আলাপসিং পরগণার অন্তর্ভুক্ত। ১৭৫৭ খ্রিস্টাব...
লোহার কুঠির - ময়মনসিংহের ইতিহাস ঘেরা এক নিদর্শন
- Get link
- X
- Other Apps
আলেকজান্ডার ক্যাসল বা লোহার কুঠির ময়মনসিংহ শহরে অবস্থিত একটি ঊনবিংশ শতকীয় প্রাসাদ। আলেকজান্ডার ক্যাসল ময়মনসিংহ শহরের প্রাচীন স্থাপনাসমূহের মধ্যে অন্যতম। শহরের কেন্দ্রস্থরে কোর্ট-কাঁচারীর কাছে এটির অবস্থান। এই স্থাপনাটি লোহার কুঠির নামে বহুল জনপ্রিয়। ১৮৭৯ সালে লোহা দিয়ে এই ক্যাসেলটিকে তৈরি করা হয় হবে একে লোহার কুঠির বলা হয়ে থাকে।১৭৮৭ খ্রিষ্টাব্দে স্থাপিত ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠা শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মহারাজা সুকান্ত সুর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন।১৮৭৯ খ্রিষ্টাব্দে প্রাসাদটি নির্মিত হয়। এতে সে সময় ৪৫ হাজার টাকা ব্যয় হয়েছিল। ভবন নির্মাণে লৌহের ব্যবহারের কারণে এটি জনসাধারণ্যে “লোহার কুঠি” নামেও পরিচিত ছিল। বর্তমানে এটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হচ্ছে।তৎকালীন ভারত সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ডের পত্নী আলেকজান্দ্রার নামানুসারে ভবনটির নাম করা হয়েছিল ‘আলেকজান্দ্রা ক্যাসেল’। পরবর্তীতে লোকমুখে এটি আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুঠির বলে পরিচিতি পায়। নির্মান : ১৮৭৯ সালে ৪৫ হাজার টাকা ব্যয়ে এ জমিতে নির্মাণ করা হয় বাংলো আদলের স...
শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান ও সংগ্রহশালা
- Get link
- X
- Other Apps
শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ব্রহ্মপুত্র তীরের পাশে অবস্থিত ময়মনসিংহ শহরের একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে বহুল পরিচিত।ছায়াঘেরা সুনিবির পার্কটি ময়মনসিংহের মানুষকে যেন পরিবেশের সাথে এক করে দিয়েছে। শুধু জয়নুল আবেদিন উদ্যান ই নয়, শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালাও রয়েছে এখানে। জয়নুল আবেদীনের তৈজসপত্র ও বিভিন্ন ঐতিহাসিক চিত্রকর্ম রয়েছে এই সংগ্রহশালায়।প্রতিদিন অনেক দর্শনার্থীরা এখানে আসেন এবং সপ্তাহের ছুটির দিনে প্রচুর লোকের সমাগম হয়। শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা : ১৯৭৫ সালের ১৫ ই এপ্রিল শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা প্রতিষ্ঠিত করা হয়।১৯৭৫ সালের ১৫ এপ্রিল বাংলা ১৩৮২ সালের ১লা বৈশাখ তারিখে তৎকালীন বাংলাদেশ সরকারের উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই সংগ্রহশালার উদ্বোধন করেন। সে সময় দেশব্যাপী জয়নুল আবেদিনের বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছিলো। আর তাই প্রথম দিকেই শিল্পীর নিজের এলাকা তথা ময়মনসিংহে এই সংগহশালাটি প্রতিষ্ঠিত হয়।উদ্বোধনের পর ৭ জুলাই তারিখে সংগ্রহশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।২০০৬ খ্রিষ্...
ময়মনসিংহ জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাম্বার সমূহ
- Get link
- X
- Other Apps
দুর্ঘটনা এড়াতে জরুরী প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগীতা পেতে ময়মনসিংহ জেলার বিভিন্ন ফায়ার স্টেশনের নাম্বার সমুহ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ জরুরী প্রয়োজনে কল করতে আপনি সরাসরি জাতীয় জরুরী সেবা 999 এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইনে 16163 এ কল করতে পারেন। ময়মনসিংহের ফায়ার সার্ভিসের নাম্বার সমুহঃ আপনি ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার ফায়ার সার্ভিসের কাছে সার্ভিসের কাছে সরাসরি কল করতে চাইলে নিচের নাম্বার গুলি ব্যবহার করুন। ময়মনসিংহ নিয়ন্ত্রণ কক্ষ : টেলিফোন : 02996667444 অথবা 02996671446 অথবা 02996681999 অথবা 02997710542অথবা 02997710543 মোবাইল : 01730-002353 ময়মনসিংহ ফায়ার স্টেশন : 02997710544 ভালুকা ফায়ার স্টেশন : 01730-002368 মুক্তাগাছা ফায়ার স্টেশন : 01781-813140 ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন : টেলিফোন – 02996672104 মোবাইল : 01720-020041 গফরগাঁও ফায়ার স্টেশন : 01730-002354 ত্রিশাল ফায়ার স্টেশন : 01730-879000 ফুলবাড়িয়া ফায়ার স্টেশন : 01730-002367 ফুলপুর ফায়ার স্টেশন : 01798-593555 হালুয়াঘাট ফায়ার স্টেশন : টেলিফোন – 029...
বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র
- Get link
- X
- Other Apps
ময়মনসিংহ বিভাগের, নেএকোনা জেলার সুসং দূর্গাপুর, বিজয়পুর চিনামাটির পাহাড় অন্যতম পর্যটন কেন্দ্র এখানে বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসে। চলুন জেলে আসি ভ্রমণ গাইড সহ দূর্গাপুর ও বিজয়পুর চিনামাটির পাহাড় এর বিস্তারিত তথ্য। ময়মনসিংহ ব্রিজ থেকে দূর্গাপুরের দূরত্ব ও কতটুকু সময় লাগবেঃ ময়মনসিংহ ব্রিজ থেকে শ্যামগঞ্জ দিয়ে পূর্বধলা, জারিয়া হয়ে সরাসরি দূর্গাপুর, ৫৫.৫ কিঃমি, সময় লাগবে ১ ঘন্টা ৪০ মিনিট এর মতো। বিকল্প রাস্তাঃ ময়মনসিংহ ব্রিজ থেকে সরাসরি ধোবাউড়া চলে আসবেন, দূরত্ব ৫০ কিঃ মিঃ প্রায়, ধোবাউড়া থেকে পুটিমারি, বিজয়পুর এর দূরত্ব আনুমানিক ২৫ থেকে ২৮ কিঃমি। ময়মনসিংহ থেকে যেভাবে যাবেনঃ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ( শম্ভুগঞ্জ ব্রিজ নামে পরিচিত) মোড়ে চলে যাবেন,ব্রিজের সামনে থেকে সুসং দূর্গাপুর এর বাসে ওঠে যাবেন, তারপর শ্যামগঞ্জ থেকে ৩৫ কিলোমিটার রাস্তা। বাস এর ভাড়া ৮০ টাকা। বাস থেকে সিএনজি ভ্রমন আরামদায়ক। সময় লাগে মাত্র দেড় ঘন্টা ভাড়া ১৫০ টাকা জন প্রতি। এক সিএনজি তে পাঁচ জন আসা যায়। (ভাড়া কম বেশি হতে পারে) আরেকটা রুট আছে যা ট্যুরিস্টদের কাছে মোটামোটি ওজানাই এখনো। প্রাইভেটকার কিংবা মাইক্রো দিয়ে যেতে হলে ...
ময়মনসিংহে গাইনী এন্ড অবস বিভাগ এর চিকিৎসক তালিকা
- Get link
- X
- Other Apps
ময়মনসিংহে গাইনী এন্ড অবস বিভাগ এর অনেক ভালো ভালো ডাক্তার রয়েছেন। আপনি চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ( MMCH ) এর আউটডোরে ডাক্তার দেখাতে পারেন। তবে যদি প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাতে চান, সেক্ষেত্রে ময়মনসিংহের কয়েকজন উল্লেখযোগ্য ডাক্তারের নাম ও চেম্বার উল্লেখ করা হলো : ডাঃ তাইয়েবা তানজিন মির্জা অধ্যাপক ও বর্তমান বিভাগীয় প্রধান, গাইনী এন্ড অবস, MMCH. চেম্বারঃ পপুলার ডায়াগনোস্টিক সেন্টার, ময়মনসিংহ। সিরিয়ালঃ 01735840049 – 01553341662 – 01553341663 ডা. কোহিনূর আখতার অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, গাইনী এন্ড অবস, MMCH. চেম্বারঃ ল্যাবএইড, ময়মনসিংহ। সিরিয়ালঃ 01766663000 ডা. তানজিনা লতিফ যূথী সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস, MMCH. চেম্বারঃ ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার। মেডিকেল কলেজ গেইট, লাশকাটা গেইটের বিপরীতে, চরপাড়া। মোবাইলঃ 01713563203 ডা. কাউসার নিগার মায়া সহকারী অধ্যাপক, গাইনী এন্ড অবস, MMCH. চেম্বারঃ ট্রমা হসপিটাল সিরিয়ালঃ 01912807856 ডাঃ জিন্নাতুন নূর (এগনিস) এমবিবিএস,ডিজিও,এফসিপিএস (গাইনি), ডব্লিউ এইচ ও ফেলো(দিল্লী) স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সা...
ময়মনসিংহে বেড়েই চলেছে ছিনতাইকারী প্রভাব
- Get link
- X
- Other Apps
ময়মনসিংহ শহরের ব্যাস্ততা যেমন বেড়ে চলেছে সেই সাথে বাড়ছে ছিনতাইকারী প্রভাব। প্রতিদিন জানা অজানা অনেক ঘটনা ঘটে চলছে ময়মনসিংহের ব্যাস্ততম এলাকা গুলোতে। সেরকম একটি ঘটনার ভুক্তভোগী হলেন মো নাঈম ইসলাম। সম্প্রতি একটি ছিনতাই ঘটনার বিবরনী দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ময়মনসিংহে ছিনতাইকারী প্রভাব কি দিনকে দিন বেড়েই চলবে? ছিনতাইকারীর কারণে রাস্তায় সুস্থভাবে চলাফেরা করাই অসম্ভব হয়ে পড়েছে। আমি ঢাকা থেকে বাসে এসে বাইপাসে নেমে ব্রীজে যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠি, আমার সাথে আমার ছোট্ট ভাতিজি ও তার মা সহ আমরা তিনজন পেছনের সিটে বসি। ড্রাইভারের পাশে মধ্যবয়সী একজন মুরুব্বী উঠেছেন। চরপাড়া ঘড়ির মোড়ে আসতেই আরো দুইজন একসাথে অটোতে উঠলো। খ্রিস্টানদের চিকিৎসালয় এর সামনের ফাঁকা রোডে অটো থামিয়ে ড্রাইভারের পাশের লোকের গলায় ব্লেড ধরে হুমকি দিয়ে তার কাছে যা টাকা আছে সব চাইতেছে। একজনে গলায় ব্লেড আরেকজনের হাতে ছিলো ছোট ছুরি। বিষয়টা দ্রুত বুঝতে পেরে আমি অটো থেকে নেমে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লোক জড়ো করতে যাই। ১৫-২০ সেকেন্ডের মধ্যেই মধ্যবয়সী লোকটার থেকে টাকা নিয়ে দুজনে দৌড়ে পালিয়ে যায়। যদিও আমার কিছুই হয়নি কিন্তু প্রতিনিয়ত অ...
ময়মনসিংহে অভিনব কায়দায় পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ
- Get link
- X
- Other Apps
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা নিবাসী বিশিষ্ট সার ব্যাবসায়ী শামসুল আলম ডিলারের নিকট হতে ছোট বাজারের অগ্রনী ব্যাংক হতে পাঁচ লক্ষ টাকা উত্তলন করে যাওয়ার সময় ব্যাংক সলগ্ন ছোট বাজারের রাস্তায় অভিনব কায়দায় দুস্কৃতিকারিরা তার শরীরে পিছন থেকে রং ছিটিয়ে দিয়ে তাকে ব্যাতিব্যাস্হ করে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা আত্বসাৎ করে নেয়। ময়মনসিংহ সার ব্যাবসায়ী সমিতির নেতা জেলা আঃলীগের পরিবেশ ও বন বিষয়ক সন্পাদক মিরন চৌধুরীর নিকট থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।সিসিক্যামেরা থেকে সংগ্রহীত ছবিতে সর্বাগ্রে পান্জাবী পরিহীত ডিলার শামসুকে ও পিছনে অন্যদের দেখা যাচ্ছে। এব্যাপারে কোতয়ালী মডেল থানায় অভিযোগ জানানো হয়েছে। জানা যায় ময়মনসিংহ কোতয়ালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল আকন্দের নেতৃত্বে পাঁচজন দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা টাকা উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আরও পড়ুন : গণপ্রকৌশলী দিবস ও ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আলোচনা সভা অনুষ্ঠিত
গণপ্রকৌশলী দিবস ও ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী'র আলোচনা সভা অনুষ্ঠিত
- Get link
- X
- Other Apps
গণপ্রকৌশলী দিবস ২০২২ ও আইডিইবি’র ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্র্যালী অনুষ্ঠিত হয়। “টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (বাংলাদেশ) এর গৌরবোজ্বল ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর সার্কিট হাউস র্যাব অফিস সংলগ্ন আবুল মনসুর সড়ক জেলা আইডিইবি ভবণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণপ্রকৌশলী দিবস উপলক্ষে জেলা আইডিইবি’র সভাপতি অজয় কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইডিইবির প্রধান উপদেষ্টা ও জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ নুরুল আমিন কালাম। এছাড়াও আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটরের অধ্যক্ষ ইঞ্জিঃ শাখাওয়াত হোসেন, ইঞ্জিঃ হেলাল উদ্দিন, ইঞ্জিঃ জিল্লুর রহমান, ইঞ্জিঃ জহুরুল হক, ইঞ্জিঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইঞ্জিঃ সিদ্দিকুর রহমান চঞ্চল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ তারেক আজিজ, ইঞ্জিঃ কামাল পাশা, ইঞ্জ...
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
- Get link
- X
- Other Apps
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর ঐতিহাসিক জেল হত্যা দিবস পালন করেছে। ৩ নভেম্বর সকল ১১ টায় ময়মনসিংহ নগরীর টাউনহল প্রাঙ্গনে জমায়েত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বর্ণাঢ্য রেলি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর বাসভবনে জেল হত্যা দিবসের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া, এডভোকেট ফরিদ আহমেদ, অধ্যাপক ইউসুফ খান পাঠান, এডভোকেট সাদেক খান মিল্কী টজু, আলহাজ্ব মোমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, বিঙ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল, স্বাস্থ্য বিষয়...
ময়মনসিংহে লুণ্ঠিত ট্রাক ও তেলসহ ৮ ডাকাত গ্রেফতার
- Get link
- X
- Other Apps
ময়মনসিংহে মেঘনা গ্রুপের মেঘনা গ্রুপের ডিপোতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের ৮ ডাকাত গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতদলের হেফাজত থেকে লুিণ্ঠত ৪ হাজার লিটার সোয়াবিন তেল ও একটি ট্রাক উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মাঝে চার ডাকাত আদালতে স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এ সব তথ্য জানান। পুলিশ সুপার আরো বলেন : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে গত ২২ সেপ্টেম্বর রাতে ২৫/৩০ জনের একটি ডাকাতদল কর্মচারী পরিচয়ে ঐ ডিপোতে প্রবেশ করে পাহারাদের হাত পা বেধে রাত সাড়ে ৮ টা থেকে ৬ ঘন্টাব্যাপী ডাকাতি করে।ডাকাতদল মেঘনা গ্রুপের একটি ট্রাকে করে (কোম্পানীর ট্রাক ভর্তি) ৮ হাজার ৩৮৮ লিটার সোয়াবিন তেলের কার্টুন ও নগদ ২ লাখ ১১ হাজার টাকা, আনুসাঙ্গিক জিনিসপত্রসহ ২৯ লাখ ২৬ হাজার ২৪৬ টাকার মালামাল লুটে নেয়। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১২/১০০০ তারিখ-২৩/০৯/২০১২ ইং ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড)। এ ঘটনায় কোতোয়ালী মলে থানার ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনায় পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে এসআই নির...