Posts

Showing posts from October, 2022

ময়মনসিংহে " কৃষকের বাজার " এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

Image
ময়মনসিংহে  কৃষকের বাজার এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে ও কৃষি বিপণন অধিদপ্তর , ময়মনসিংহের ব্যবস্থাপনায় কৃষক ও ভোক্তাগণের মধ্যকার দুরত্ব হ্রাস করে দুপক্ষের মধ্যে মেলবন্ধন তৈরী এবং জিএপি মনিটরিং এর মাধ্যমে উৎপাদিত বিষমুক্ত নিরাপদ স্বাস্থ্যসম্মত শাক-সবজি ময়মনসিংহ নগরবাসীর কাছে পৌঁছে দিতে ময়মনসিংহে প্রথমবারের মতো চালু হয়েছে কৃষকের বাজার । শনিবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে কৃষকের বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামান, ময়মনসিংহ জেলা বাজার কর্মকর্তা মোহাম্মদ ঝিল্লুর বারী ভূঞা, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ জেলা সভাপতি এড. এম এ কাশেম, সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ ও সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ঘোষ সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিল। উল্লেখ্য, এ বাজারে (কৃষক বাজারে) কৃষক তার উৎপাদিত পণ...

ময়মনসিংহ জাদুঘর - ইতিহাস সংরক্ষণের একটি অনন্য উদাহরণ

Image
ময়মনসিংহ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা হিসেবে পরিচিত ময়মনসিংহ জাদুঘর। এটি ময়মনসিংহ শহরের ১৭ অমৃত বাবু রোডের জমিদার মদন বাবুর বাগান বাড়িতে অবস্থিত। ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন স্থাপত্য, মূর্তি, লোহার জিনিসপত্র ও বিভিন্ন বানিজ্যিক দ্রব্যাদি নিয়ে ময়মনসিংহ জাদুঘর প্রতিষ্ঠিত। এ যাদুঘরের তিনটি কক্ষে সর্বমোট ২১৪ জিনিসপত্র রয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জমিদারদের প্রাসাদ থেকে সংগ্রহ করা স্থানীয় স্থাপত্য, ভাস্কর্য, ধাতুর কাজ, বাসনপত্র, কাগজে হাতে লেখা লিপি এবং জমিদারদের প্রাসাদ থেকে সংগৃহীত বাণিজ্যিক পণ্যের বিরল ও অনন্য নিদর্শন সংরক্ষণের লক্ষ্যে ১৯৬৯ সালে তৎকালীন জেলা প্রশাসক এ জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। পৌরসভার নাম অনুসারে ১৯৬৯ সালে এ যাদুঘরের নাম ছিল মোমেনশাহী যাদুঘর। পরবর্তীতে এ যাদুঘরের নাম দেওয়া হয় ময়মনসিংহ প্রত্নতাত্ত্বিক যাদুঘর। বর্তমানে এটি ময়মনসিংহ জাদুঘর ( Mymensingh Museum )  নামে পরিচিত। মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে সংগৃহীত জিনিসপত্রঃ মুক্তাগাছা জমিদার প্রাসাদ থেকে সংগৃহীত জিনিসপত্রের মধ্যে রয়েছে খেলার সামগ্রী, পাথরের তৈরি একটি ফুলদানি, একটি কম্পাস, একটি বাঘের মাথা, দুটি ...

ত্রিশালে জন্ম নেওয়া নবজাতকের টাকা ব্যাংকে আছে : ডিসি

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনার পর পেটে ফেটে বের হওয়া শিশু ফাতেমার ক্ষতিপূরণের টাকা ‘রত্না আক্তার রহিমার নবজাতক শিশু ও দুই সন্তানের সহায়তা হিসাবে’ নবজাতকের টাকা ব্যাংকে আছে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তার নিজ ফেসবুক আইডি এবং জেলা প্রশাসন ময়মনসিংহ ফেইসবুক পেইজে তিনি বলছেন নবজাতকের টাকা ব্যাংকে আছে : ট্রাস্টি বোর্ড, বিআরটিএ তহবিল হতে সড়ক দূর্ঘটনায় নিহত পিতা মাতার নবজাতক শিশুর অভিভাবককে ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত ০৫ (পাচ লক্ষ) টাকার ক্রস চেক সোনালী ব্যাংক, ত্রিশাল “রত্না আক্তার রহিমার নবজাতক শিশু ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব”-এ জমা আছে। তিনি আরও বলেন : এই টাকার পাশাপাশি অন্যান্য ব্যাক্তিবর্গের প্রদত্ত টাকাও ঐ একাউন্টে জমা হচ্ছে। একাউন্ট নম্বর ৩৩২৪১০১০২৮৭২৮, সোনালী ব্যাংক, ত্রিশাল শাখা। এই একাউন্ট পরিচালনা করছেন শিশুর অভিভাবক দাদা ও উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। আজকের তথ্য এই হিসাবে জমা হয়েছে ১৪, ২৮,৫০২ টাকা ব্যয় হয়েছে ৩০,০২৫ টাকা জমা আছে ১৩,৯৮,৪৭৭ টাকা। শিশুটি বর্তমানে সরকারি খরচে ঢাকার ছোটমনি নিবাসে চিকিৎসাসহ উন্নতমানের সেবা...

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

Image
বিপিন পার্ক ময়মনসিংহ শহরের প্রায় দুইশত বছর পুরনো এক পার্ক। এই পার্ক ময়মনসিংহ শহরের জুবলি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। এই পার্কটিকে ঐতিহাসিক বলা হয়ে থাকে কারন ১৯৪৭ সালের ডিসেম্বরে এই পার্কে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক ছাত্রসভা অনুষ্ঠিত হয়।১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের একাধিক সভা এখানে অনুষ্ঠিত হয়।ভাষা আন্দোলন ছাড়াও পরে পাকিস্তানবিরোধী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সভা-সমাবেশ বিপিন পার্কে অনুষ্ঠিত হত। ২০১৩ সালে কংগ্রেস জুবিলি রোডে ‘থিমপার্ক’ হিসেবে পার্কটি সংস্কার করে পুনর্নিমাণ করা হয়। বিপিন পার্ক এর ভেতরের দৃশ্য আধুনিকায়নের ফলে এখন পার্কে বিভিন্ন ধরনের গাছ, বসার স্থান ও শিশুদের জন্য বিনোদনের ব্যাবস্থা করা হয়েছে। পার্কের মূল প্রবেশ পথে ঢুকতেই দেখা যায় ৩ টি কোরাল মাছ এবং ঝর্ণা, যা পার্কের আকর্ষণ অনেকটাই বাড়িয়ে তোলে। ছোট প্রবেশপথ দিয়ে ঢুকলেই দেখা যায় শিশুদের বিনোদনের জন্যে দোলনা সহ না না রকম ব্যাবস্থা। ভেতরে এবং পার্কের চারপাশে হাটার জন্যে করা হয়েছে ওয়াকওয়ে। এছাড়াও পার্কের ভেতরে স্থাপন করা হয়েছে অনেক বেঞ্চ, যেখানে বসে অনেকেই নির্মল বাতাসে বিশ্রাম করতে পারে। পার্কের ভেতরে...

ট্রেনে থেকে লাফ দিয়ে ছিনতাইকারী ধরলো ময়মনসিংহের এক তরুণী

ট্রেনের জানালা দিয়ে লাফ দিয়ে ছিনতাইকারী এর কাছ থেকে নিজের মোবাইল উদ্ধার করলো ময়মনসিংহের জিলা স্কুল এলাকায় বসবাসকারী লাবনী আক্তার। গতকাল ময়মনসিংহ -ঢাকা রুটের একটি ট্রেনে করে যাচ্ছিল তরুণী লাবনী আক্তার। নাটক দেখার উদ্দেশ্যে ব্যাগ থেকে মোবাইল বের করে প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনি জানলার বাইরে থেকে এক ছিনতাইকারী মোবাইলটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। কিন্তু সৌভাগ্যক্রমে মোবাইলটি ছিনতাইকারীর হাত থেকে পরে যায়, এবং সেটা তুলে আবার পালানো শুরু করে। ঠিক তখনি লাবনী আক্তার তার মোবাইল ফিরে পাওয়ার উদ্দেশ্যে টেনের জানালা দিয়ে লাফ দিয়ে পিছু করা শুরু করে। একসময় ছিনতাইকারী একটি দেয়ালের উপর দিয়ে পালানোর চেষ্টা করে এবং লাবনী আক্তার তার পায়ে ধরে টেনে নামিয়ে ফেলে। লাবনী আক্তার বলেন, এই মোবাইলটি তিনি গতকাল ই কিনেছিলেন এবং আজ ট্রেনে যাওয়ার পথে ঘটে যায় ঘটনাটি। লাবনী আক্তার ময়মনসিংহের জিলা স্কুল এলাকায় বসবাস করেন। তিনি একজন বক্সিং প্লেয়ার এবং প্রায় ৪ বছরের বেশি সময় ধরে অনুশীলন করছেন। ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আরও পড়ুন :  জলবাড়ী লেক – ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দর্শনীয় স্থান

দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

Image
দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ২৫.১০.২০২২ইং উদ্বোধন করেনঃ নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান জননেতা মতিউর রহমান খান। প্রধান অতিথিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা আহমদ হোসেন। বিশেষ অতিথি: জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধান বক্তাঃ বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ আলী খান খসরু এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাবু মানু মজুমদার এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি, শেফালী আক্তার এমপি, জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বাবু অসিত সরকার সজল । এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগ, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ

জলবাড়ী লেক - ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দর্শনীয় স্থান

Image
আনই রাজার দিঘী বা জলবাড়ী লেক যে অথবা আনাই নদী, বিভিন্ন নামে পরিচিত ময়মনসিংহের একটি অল্প পরিচিত দর্শনীয় স্থান। ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনুহাদী গ্রামে একটি বিশাল পুকুর রয়েছে। কয়েক শতাব্দী আগে এলাকাটি রাজা আনির রাজ্যের অংশ ছিল। সেই সময়ে, আনি রাজার প্রাসাদটি 200 মিটার প্রস্থ এবং প্রায় 3,500 শতাংশ আয়তনের একটি বিশাল এবং গভীর হ্রদ দ্বারা বেষ্টিত ছিল। হ্রদের দক্ষিণ দিকে চার ঘোড়ার রথের জন্য যথেষ্ট চওড়া একটি প্রবেশপথ ছিল।জনশ্রুতি আছে যে একদিন বিকেলে একটি প্রবল ঝড় প্রাসাদটিকে ভাসিয়ে নিয়ে একটি হ্রদে তলিয়ে যায়। কালের প্রবাহে রাজ্য বা প্রাসাদ না থাকলেও অনি রাজার স্মৃতি রয়ে গেছে ‘আনি রাজার দীঘি’ হিসেবে। স্থানীয়দের কাছে হ্রদটি ‘আনাই নদী’ নামে পরিচিত। স্থানীয় ইতিহাস অনুসারে, রাজা শশাঙ্কের রাজত্বকালে এলাকাটি প্রাগ জ্যোতিষপুর রাজ্যের অংশ ছিল। আর অনি রাজার প্রাসাদ ছিল ফুলবাড়িয়ার বানার নদীর তীরে। উপজেলা সদর থেকে প্রায় 13 কিমি দক্ষিণ-পশ্চিমে রাঙ্গামাটিয়া ইউনিয়নে বড়বিলা বিল ও বানার নদীর তীরে অনুহাদী গ্রাম। এই প্রত্যন্ত গ্রামে, আপনি সবুজ সবুজ দে...

আজকের ময়মনসিংহ আবহাওয়া আপডেট

Image
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব ও ময়মনসিংহ আবহাওয়া দেখে নিন বিস্তারিত। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ৭৫ কিলোমিটার বেগে প্রবাহিত হয়ে গেছে ঘূর্ণিঝড় সিত্রাং। গতকাল থেকেই ময়মনসিংহের প্রায় প্রতিটি জায়গায় ভারী বৃষ্টিপাত দেখা গেছে। আজ ময়মনসিংহের কিছু কিছু স্থানে বৃষ্টিপাত এর সাথে দমকা হাওয়া লক্ষ্য করা গেছে। ময়মনসিংহে আজ ২৫ অক্টোবর মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১° সেলসিয়াস। ময়মনসিংহের বিভিন্ন স্থানে মেঘলা অবস্থা বিরাজমান করবে এবং কিছু স্থানে রোদের দেখা মিলবে। বাতাসের বেগ 7-11 km/h এবং বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৬১ শতাংশ। ময়মনসিংহ আবহাওয়া স্যাটেলাইট ম্যাপ গতকাল ময়মনসিংহ আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে দিনের প্রায় সবসময় বৃষ্টিপাত এর সাথে বিভিন্ন স্থানে দমকা হাওয়া বয়ে গেছে। ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বিভিন্ন ক্ষয়ক্ষতি দেখা গিয়েছে। তবে গবেষকদের পূর্ব ধারণা অনুযায়ী এর প্রভাব ব্যাপক হবার কথা থাকলেও এর গতিবেগ সর্বোচ্চ ৭৫ কি.মি. বেগে প্রবাহিত হয়। যার ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি। তবে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব ...

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী

Image
বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর পুরস্কার বিতরণী: ২৪/১০/২০২২ খ্রিস্টাব্দে দুপুর ২.০০ ঘটিকায় সার্কিট হাউজ সংলগ্ন মাঠে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেন্জ, ময়মনসিংহ, জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। উল্লেখ্য,বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপাজয়ী দল জামালপুর এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ জেলা।

বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

Image
বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ২৪.১০.২০২২ইং উদ্বোধন করেনঃ নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান জননেতা মতিউর রহমান খান। প্রধান অতিথিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান বক্তাঃ বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ আলী খান খসরু এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগ, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে আংশিক কমিটিঃ সভাপতিঃ মোঃ খায়রুল কবীর খোকন সহ সভাপতিঃ মুহাম্মদ মাইনুল হক কাশেম সাধারন সম্পাদকঃ কাজী সাখাওয়াত হোসেন যুগ্ম সাধারন সম্পাদকঃ মোঃ মোখলেছুর রহমান কে মনোনিত করা হয়।

বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় কর্মকর্তাদের তালিকা

Image
প্রাথমিক বিদ্যালয়ের বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় , শিক্ষক, ব্যাক্তি, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা দেয়া হলো : (উপজেলা/থানা/জেলা/সিটি কর্পোরেশন /বিভাগ অন্তর্ভুক্ত) শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয় – জনাব মোঃ শাহ আলম,  প্রধান শিক্ষক, কাতলাসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাতলাসেন, ময়মনসিংহ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয় –  জনাব শামছুর নাহার সুমা, জয়রামকুরা প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ শ্রেষ্ঠ সহকারি শিক্ষক প্রাথমিক বিদ্যালয় – জনাব মোহাম্মদ নুরুজ্জামান মিয়া, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বধলা, নেত্রকোণা । শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয় –  জনাব সালিহা ফেরদৌস, ৪8নং চেংগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৈতাজানী, ঝিনাইগাতী, শেরপুর। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় –  মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনগঞ্জ, নেত্রকোনা। শ্রেষ্ঠ জেলা প্রশাসক – জনাব মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ। শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার – জনাব মোঃ ওবায়দুল্লা, শেরপুর জেলা, শেরপুর শ্রেষ্ঠ উপজেলা ন...

ময়মনসিংহের হকার্স মার্কেটে আগুন - নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে আনুমানিক ৯ টার দিকে ময়মনসিংহ নগরীর গাংগিনার পার হকার্স মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুন লাগার সূত্রপাত এখনও জানা যায় নি। তবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন সূত্রপাত ঘটেছিল। মার্কেটের সামনের দিকে মটর পার্টসের দোকান সহ বেশকিছু দোকানে আগুন লেগেছিল। মার্কেটর ভেতরে দুইটি দোকান পুরোপুরিভাবে পুড়ে গেছে এবং আশেপাশের বেশকিছু দোকানে আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও ২০১৮ সালের ৭ জুন গাংগিনার পার হকার্স মার্কেটে আগুন লেগে প্রায় পুরো মার্কেট পুরে গিয়েছিল, ক্ষতি হয়েছিল কোটি টাকার।   আরও পড়ুন :  ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ীতে জমি নিয়ে বিরোধ – নিহত এক

ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ীতে জমি নিয়ে বিরোধ - নিহত এক

Image
ঘটনার বিবরণীতে জানাগেছে শুক্রবার ২১ অক্টোবর (২০২২) সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড চর কালিবাড়ী এলাকায় আব্দুল বারেক (৬৩), পিতা মৃত হাছেন আলী ও মাতা মৃত ছালে বেগম তাঁর শম্ভুগঞ্জ ডাম্পিং স্টেশনের অদূরে রেললাইন সংলগ্ন পৈত্রিক জমিতে হালচাল করতে গেলে ক্রয় সূত্রে ওই জমির দাবীদার নগরীর কৃষ্টপুর মদের ডিপো এলাকার জুলু মন্ডল ৪০/৫০ জনের দল নিয়ে তার উপর আক্রমণ করে। জমি নিয়ে বিরোধ এর এক পর্যায়ে ছুরি দিয়ে ক্রমাগত ঘা মেরে রক্তাক্ত করে। আব্দুল বারেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ছেলে,বড় ভাই ও ভাতিজা উদ্ধার করতে গেলে তাদেরকেও জখম রক্তাক্ত করে। ঘটনার পর পরই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জমি নিয়ে বিরোধ এবং হত্যাকাণ্ডের প্রধান আসামি জুলুসহ দুই জনকে গ্রেফতার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরহুমের লাশ চর কালীবাড়িস্থ নিজ বাড়িতে নেয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। আরও পড়ুন :  আন্তঃজেলা ডাকাতদল গ্রেফতার ও লুন্ঠিত স্বর্নলংকার উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং

ডাঃ দীপক নাগের শাস্তির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে স্বপ্না খন্দকারের নেতৃত্বে মানবাধিকার সংগঠনের অংশগ্রহণ।।

Image
ময়মনসিংহ অফিসঃ ডাঃ মাহজাবীন হক মাশার দৃষ্টিশক্তি বিনষ্টকারী অধ্যাপক ডা.দীপক কুমার নাগের বিএমডিসি রেজিষ্ট্রেশন বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১৯-১০-২০২২ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ময়মনসিংহ টাউন হল মোড় থেকে শম্ভূগঞ্জ ব্রীজ মোড় পর্যন্ত ময়মনসিংহের ইতিহাসে সবচাইতে অধিকসংখ্যক গণমানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সন্মুখে সহস্রাধিক নেতা-কর্মী সহ বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বপ্না খন্দকারের নেতৃত্বে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবাধিকার ও রাজনৈতিক নেত্রী স্বপ্না খন্দকারের নেতৃত্বে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সন্মুখস্থ রাস্তায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে স্বপ্না খন্দকারের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখে অবস্থান করেন এবং ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হকের সাথে দেখা করে ডা. দীপক নাগের বিএ...

আন্তঃজেলা ডাকাতদল গ্রেফতার ও লুন্ঠিত স্বর্নলংকার উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং

আন্তঃজেলা ডাকাতদল গ্রেফতার ও লুন্ঠিত স্বর্নলংকার উদ্ধার বিষয়ে পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের প্রেস ব্রিফিং ২৪/০৯/২০২২ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার নান্দাইল বাজারে দুটি জুয়েলারি ও একটি ফলের দোকানে ডাকাতি করে একদল অজ্ঞাত ডাকাত ১৭ ভরি স্বর্ণালংকার, ৯০ ভরি রূপার অংলকার, দুইটি মোবাইল সেট ও নগদ ৪,৬২,০০০/-টাকা লুণ্ঠন করে। নান্দাইল মডেল থানার মামলা নং-১৯, তারিখ-২৬/৯/২২খ্রিঃ,ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহকে তদন্ত গ্রেফতার ও উদ্ধার কাজে নিযুক্ত করেন। ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১৮/১০/২২ তারিখ ডিএমপি, ঢাকার দারুসসালাম থানার দ্বীপনগর এলাকা হতে ডাকাত সর্দার ১। হাসমত বেপারী @ হাসমত খান @ আচমত আলী খান @ কালাম (৪৩) ও ২। জসিম ওরফে মুন্না (৩৯) দ্বয়কে গ্রেফতার করে। ডাকাত হাসমত ও মুন্নাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা দুইটি জুয়েলারি ও একটি ফলের দোকানে ডাকাতি করেছে বলে স্বীকার করে। ডাকাত হাসমত ও মুন্নার দেয়া তথ্যমতে ১৮/১০/২২ তারিখ সকাল ০৭.১৫ ঘটিকায় ঢাকা আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এর ইকবালের জুয়েলারি দোকান হতে লুন্ঠিত ১১ আনা স্বর্...

মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

Image
মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ৫ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ ও ৩০০টি ‘শেখ রাসেল স্কুল অব ফিউচার’ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে আজ ১৮ অক্টোবর ২০২২, ময়মনসিংহ জেলার সদর উপজেলার মাইজবাড়ি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ে ‘শেখ রাসেল দিবস-২০২২’ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) হল অব ফেমে শেখ রাসেল দিবসের উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান করেন। অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি ছাত্রদের দেখানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা , কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সবশেষে শেখ রাসেল স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আলোচনা স...

মসিক আরও ১২ কিলোমিটার সড়ক আধুনিক এলইডি বাতিতে আলোকিত

মসিক আরও ১২ কিলোমিটার সড়ক আধুনিক এলইডি বাতিতে আলোকিত । আলো আনে নিরাপত্তা। আলো বৃদ্ধি করে সৌন্দর্য, জীবনযাত্রার মান। এ লক্ষ্যেই সিটির সড়কগুলোকে আলোকিতকরণে কাজ করছেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সড়ক আলোকিতকরণে সিটিতে চলমান ৪৯ কোটি টাকার কাজ প্রায় শেষ পর্যায়ে। মেয়রের নেতৃত্বে এ কাজ এ বছর ডিসেম্বরে শেষ হচ্ছে। কিছুদিন পরপরই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নান্দনিক এলইডি বাতি জ্বলে উঠতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ রাত ০৯ টায় টাউনহল মোড় থেকে জেসি গুহ রোড ও সংযুক্ত সড়কসমূহে এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ হতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় কাচিঝুলি মেহেগনি মোড় হতে জিরো পয়েন্ট, জয়নুল আবেদিন পার্ক এবং সার্কিট হাউজ রোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আরও পড়ুন :  কলেজ রোড রেলক্রসিং এ ট্রেনে কাটা পড়ে মৃত্যু উদ্বোধনকালে প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ গোলাম রফিক দুদু, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের কাউ...

কলেজ রোড রেলক্রসিং এ ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আজ ১২ অক্টোবর আনুমানিক সকাল ৮:৪০ মিনিটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটে। জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি কলেজ রোড রেলক্রসিং অতিক্রম করার সময় আনোয়ার কবির কাঞ্চন নামের এক ব্যাক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন সে সময় ট্রেনটি চলে আসে,  আবার অনেকেই ধারণা করছেন এটি আত্মহত্যা। তবে ঘটনার সঠিক কারন এখনো জানা যায় নি। তিনি নগরীর আউটার স্টেডিয়ামে বসবাস করতেন।   Also Read :  ছয় তলা নগর মাতৃসদন এর নির্মাণকাজ উদ্বোধন করলেন মেয়র

মদন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

Image
মদন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ১১.১০.২০২২ইং উদ্বোধন করেনঃ নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান জননেতা মতিউর রহমান খান। প্রধান অতিথিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান বক্তাঃ বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ আলী খান খসরু এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক আবুল বাশার খান এখলাছ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, জনাব সাজ্জাদুল হাসান, সদস্য, তথ্য ও গবেষণা উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগ, মদন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছকে পুনরায় সভাপতি ও আব্দুল হান্নান তালুকদার শামীমকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।

জাতীয় ছাত্র সমাজ,শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

জাতীয় ছাত্র সমাজ,শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত।। স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজ শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা শেরপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে ১১-১০-২০২২ রোজ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আল মামুন হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের আহবায়ক মোঃ শরীফ উদ্দিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এইচ এম সারোয়ার,সদস্য জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শেরপুর জেলা ছাত্র সমাজের প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি মোঃ হারুন,যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ, কাজী শাহ নেওয়াজ শাহীন প্রমুখ প্রমুখ।

ছয় তলা নগর মাতৃসদন এর নির্মাণকাজ উদ্বোধন করলেন মেয়র

ময়মনসিংহ সিটির নাগরিকদের স্বাস্থ্যসেবার উন্নয়নে ৬ তলা বিশিষ্ট নগর মাতৃসদন এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ বিকেল ০৪ টায় ১৭ নং ওয়ার্ডের বাগমারা পানির ট্যাংক সংলগ্ন এলাকায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প ০২ এর আওতায় ৯ কোটি ১০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য এ কম্প্রিহেন্সিভ রিপ্রডাক্টিভ হেলথ কেয়ার সেন্টার মাতৃসদনের উদ্বোধন করেন মেয়র। এর নির্মাণকাজ বাস্তবায়ন করছে ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। নগর মাতৃসদন নির্মাণের এ প্রকল্পটি বহুল প্রত্যাশিত একটি প্রকল্প। এতে নাগরিক স্বাস্থ্যসেবার ব্যপক পরিবর্তন ঘটবে। এখানে গর্ভবতী নারী, মা-শিশুরা কম খরচে মানসম্মত সেবা পাবে। এজন্য মেয়র নগর মাতৃসদন নির্মাণের মান নিশ্চিত করার সাথে দ্রুত কাজ সম্পাদন নিশ্চিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ জানান। স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মেয়র আরও বলেন, সিটি কর্পোরেশনের তিনটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও একটি নগর ম...

এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনি রাসেল

এপেক্সিয়ান রনি রাসেল এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ ময়মনসিংহ মহানগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত পাশ করা হয়। এপেক্সিয়ান রনি চলতি বছর ক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। আগামী ২০২৩ বর্ষে এপেক্স রনি এপেক্স বাংলাদেশের ৭৭ নং ক্লাব এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিবেন।

ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিপর্যয়

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় এর কারনে ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন সাথে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে। বেলা ২ টা ৫ মিনিট থেকে একযোগে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে।বিদ্যুৎ কখন আসবে সেই বিষয়ে নিশ্চিত কোনো ধারনা দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত…..