Posts

Showing posts from April, 2023

একনজরে ময়মনসিংহ জেলা এবং এর ইতিহাস

বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতির রাজধানীখ্যাত, মহুয়া-মলুয়া-কাজলরেখা-বীর ঈসা খাঁ স্মৃতি বিজরিত অভিভক্ত ভারতবর্ষের সবচেয়ে বড় জেলা ময়মনসিংহ জেলা আজ ২৩৬ বছর অতিক্রম করেছে। জেনে নেয়া যাক ময়মনসিংহ সম্পর্কে কিছু তথ্য এবং কিছু ইতিহাস। বিস্তারিত জানতে ময়মনসিংহ সম্পর্কে বেশ কিছু বই রয়েছে সেখান থেকে জানতে পারবেন সকল ইতিহাস। ১৮৭২ সালের আদমশুমারী অনুযায়ী তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলা : জেলার নাম- ময়মনসিংহ জেলা। জেলা প্রতিষ্ঠিত- ১৭৮৭ সালের ১ লা মে। জেলার আয়তন- ১৬,১৬৯.৫১৯ বর্গ কি.মি। জেলার জনসংখ্যা- ২৩,৫৪,৭৯৪ জন।   ২০২২ সালের ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা অনুযায়ী বর্তমান ময়মনসিংহ জেলা : জেলার নাম- ময়মনসিংহ জেলা। জেলা প্রতিষ্ঠিত- ১৭৮৭ সালের ১ লা মে। জেলার আয়তন- ৪৩৬৩.৪৮ বর্গ কি.মি। জেলার জনসংখ্যা- ৫৮,৯৯,০৫২ জন।   ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য ময়মনসিংহ জেলা গঠন করা হয়। ১৭৮৭ সালের মে ১ তারিখে এই জেলা প্রতিষ্ঠিত হয়। শুরুতে এখনকার বেগুনবাড়ির কোম্পানিকুঠিতে জেলার কাজ শুরু হয় তবে পরবর্তী সময়ে সেহড়া মৌজায়...

শুভ জন্মদিন ময়মনসিংহ

শুভ জন্মদিন ময়মনসিংহ । ১ মে ১৭৮৭ সাল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য গঠন করা হয় ময়মনসিংহ জেলাকে। ময়মনসিংহ   বাংলাদেশের  অষ্টম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। আয়তনের দিক দিয়ে ময়মনসিংহ বাংলাদেশের ৮ম বৃহত্তম শহর। মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তাঁর নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ’র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল এন্ড কোম্পানীর পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে। ১ মে, ১৭৮৭ খ্রিস্টাব্দে ময়...

ময়মনসিংহ নগরীর ১নং ফাড়ির ইনচার্জের বিদায়-বরণ অনুষ্ঠিত

ময়মনসিংহ নগরীর ১নং ফাড়ির ইনচার্জের আনোয়ার হোসেনের বিদায় ও নবাগত ইনচার্জ এসআই দেবাশীষ সাহাকে বরন করা হয়েছে। শনিবার রাতে ১নং ফাড়িতে এই বিদায় বরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো কামাল আকন্দ উপস্থিত ছিলেন। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ও বিদায়ী ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন নবাগত ইনচার্জ দেবাশীষ সাহাকে চেয়ারে বসিয়ে দায়িত্বভার অর্পন করেছেন। উল্লেখ্য ১নং ফাড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আনোয়ার হোসেন পদোন্নতি জনিত কারণে সিলেট মেট্রোপলিটনে বদলী হয়েছেন। এ সময় কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ১নং ফাড়ি এলাকা নগরীর প্রাণ কেন্দ্র। ফাড়ি এলাকার আইন শৃংখলা ছিল নাজুক পরিস্থিতি। অনেক পুলিশ পরিদর্শকগনকে দায়িত্ব দেয়া হলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে নগরবাসির দাবি পুরন করতে সামর্থ্য হয়নি। এ অবস্থায় চৌকস পুলিশ অফিসার এসআই আনোয়ার হোসেনকে ফাড়ির ইনচার্জ হিসেবে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা দায়িত্ব প্রদান করেন। এক বছর ২০ দিন আনোয়ার হোসেন এ ফাড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে নগরবাসীর প্রাণের দাবি পুরণসহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে ছিল ...

ময়মনসিংহে অপহৃত দুই শিশু অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার

ইউসুফ হোসেন নুর(৫) ও আদিবা রহমান নামের দুই শিশু অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। আজ ২৪ এপ্রিল সকাল অনুমান ৭ঃ৩০ টায় গোদারিয়া উত্তর সাকিনস্থ হোসেন ভবনের মালিক আলহাজ্ব হোসাইন মাহমুদ সাহেবের পাঁচ বছরের শিশুপুত্র “ইউসুফ হোসেন নুর ” ও ভাড়িটিয়া আরিফুর রহমানের তিন বছর বয়সী কন্যা “আদিবা রহমান “বাড়ীর বাহির আঙ্গিনায় খেলা করতে ছিলো। সকাল অনুমান ০৮:৩০ এর সময় দুই পরিবারের লোকজন দুই শিশু কে খোঁজে না পেয়ে আশেপাশে খোঁজতে থাকেন। জাতীয় জরুরী সেবা ৯৯৯ কলের মাধ্যমে আমার নিকট উক্ত বিষয়ে সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফুলপুর থানা পুলিশও থানা এলাকার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া শিশু দুইটির খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। থানার বিভিন্ন অফিসারগন তাদের স্ব-স্ব বিট সমুহের লোকজনদের বিষয়টি অবগত করেন, এবং এধরনের দুইজন শিশু পাওয়া গেলে থানায় জানানো ব্যাপারে অনুরোধ করেন । খোজাখুজির এক পর্যায়ে জানা যায়, সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে একজন মহিলা দুইটি শিশুকে হাঁটিয়ে হাঁটিয়ে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে তাদের আটক রাখার অনুরোধ করা হয়। থানার অফিসার ও ফোর্স সহ , শিশু দুইটির পিত...

ময়মনসিংহে ঈদেরদিনে পৃথক দুই খুনের রহস্য উদঘাটন : গ্রেফতার ৩

ময়মনসিংহে পৃথকভাবে অটোচালক ও রিক্সাচালক খুনের রহস্য উদঘাটন করেছে কোতোয়ালি পুলিশ। পৃথক এই দুই খুনের ঘটনার ৮ ঘন্টার মধ্যে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা পেশায় ছিনতাইকারী। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা রবিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। পুলিশ সুপার জানান, ঈদের দিন ভোরে ময়মনসিংহ নগরীর ডি এন চক্রবর্তী রোডে রিক্সার উপর অজ্ঞাতনামা এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। এর কিছুক্ষণ পর গোহাইলকান্দি পশ্চিমপাড়া রাস্তার উপর রিক্সার পাশে আরেক অনের রক্তাক্ত মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে তাৎক্ষণিক কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, এসআই নিরুপম সাপ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা, কং/৪৮০ জোবায়েদ হোসেন উপস্থিত হয়ে ক্রাইমসিন পর্যবেক্ষন, আলামত জব্দসহ প্রাসঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেন। এ খবর পেয়ে পুলিশ সুপার নিজে অতিরিক্ত পুলিশ সুপারগণকে সাথে নিয়ে ঘটনাস্থলদ্বয় পরিদর্শন করেন এবং ঘটনার রহস্য উদঘাটনসহ খুনের সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশে  পুলিশ তথ্য প্রযুক্ত...

ময়মনসিংহে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা নিরোধকল্পে পরিদর্শন করেন প্রশাসন

ময়মনসিংহে গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিং মলের অগ্নিকাণ্ডের ঘটনা নিরসন এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিস্যার শফিকুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ, ফায়ার সার্ভিস ইন্সপেক্টর। এসময় তারা বিভিন্ন দিক-নির্দেশনা কথা বলেন শপিংমল ও মার্কেটগুলোর মালিকদের সাথে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা ওসি শার্হ্ কামাল আকন্দ বলেন, মার্কেট গুলো পুলিশ সার্বক্ষণিক পাহারায় থাকবে। তবে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা যেন না ঘটে এবং হঠাৎ কোনো কারণে আগুন লাগলে তা নির্বাপণের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে এসব বিষয়ে কথা বলি। শপিং মল ও মার্কেটগুলোতে সারারাত নিজস্ব লোক মোতায়েন, আগুণ নিবানো প্রশিক্ষণ, মার্কেটে সিসি ক্যামেরা ব্যাবহার, নিজস্ব নিরাপত্তা কর্মী, আগুণ নিবানোর কাজে ব্যাবহৃত সরজাম ইত্যাদি বিষয়ে আমরা কথা বলি। আরও পড়ুন >>  ময়মনসিংহে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ আজ বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন শেষে বলেন, মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতিকে আমরা বলতে চাই, আপনারা মার্কেটের বিভিন্ন পয়েন্টে সারারাত নিজস্ব লোক নিয়োগ দিন। এতে করে যে শুধু নাশকতা রোধ করা যাব...

ময়মনসিংহে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) এর উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ।। স্টাফ রিপোর্টার: বিভাগীয় নগরী ময়মনসিংহে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ)-এর উদ্যোগে ২০-০৪-২০২৩ বৃহস্পতিবার নগরীর জয়নুল আবেদীন পার্কের ব্যাটবল চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিপুলসংখ্যক পথশিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। Multiparty Advocacy Forum (এমএএফ) কর্তৃক পথশিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ কর্মসূচীতে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ), ময়মনসিংহ এর সভাপতি সুমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমএএফ সহ-সভাপতি মাহবুবুল আলম, কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন, এমএএফ এর সম্মানিত সদস্য অধ্যাপিকা দিলরুবা সারমীন প্রমুখ। এমএএফ কর্তৃক আয়োজিত পথ শিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন এমএএফ এর দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক শাহীন, এমএএফ এর সম্মানিত সদস্য আনোয়ারা খাতুন, আতিয়া ফাইরুজ মলি,মাহমুদা সাহাব জিতু প্রমুখ। এমএএফ কর্তৃক পথ শিশুদের মাঝে ঈদ উপহা...

ময়মনসিংহে নামাজরত অবস্থায় ভাই খুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বি’রোধে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় নজরুল ইসলাম (৪০) নামে এক যুবককে হ’ত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর নি’হতের দুই ভাই পলা’তক রয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) ফজরের নামাজের সময় উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এই ঘটনা ঘটে। নি’হত নজরুল ইসলাম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের ছেলে। ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের ছেলে তিন ছেলে নি’হত ভিক্টিম নজরুল ইসলাম, আব্দুল হেলিম লিটন ও শফিকুল আলম সেলিমের সাথে দীর্ঘ দিন যাবত জমি নিয়ে বি’রোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে এসব নিয়ে তিন ভাইয়ের মাঝে কথা কথা কাটা’কাটি হয়। ওই দিন ভোররাতে নজরুল ইসলাম সেহরি খেয়ে এলাকার মসজিদে ফজরের নামাজ পড়তে যায়। নজরুল ইসলাম মসজিদে নামাজ পড়ছিল। এক রাকাত নামাজ পড়ে শেষ করতেই নামাজরত অবস্থায় তার দুই ভাই আব্দুল হেলিম লিটন ও শফিকুল আলম সেলিম তাকে পিছন থেকে কু’পিয়ে গুরু’তর আ’হত করে। পরে মসজিদে নামাজ প...

ময়মনসিংহে ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ অনুষ্ঠিত

“এসো হে বৈশাখ…এসো এসো…” বাংলা নববর্ষ কে এই চিরায়ত ঢঙে স্বাগত জানাতে আজ ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন স্কুলে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। লাল-নীল-কমলা-হলুদ নানা বর্ণে সজ্জিত হয়ে এই লোকারণ্য পায়ে পায়ে পুরো শহর পেরিয়ে ধাবিত হয়েছে ঐতিহ্যবাহী জয়নুল আবেদীন পার্কে, যেখানে বৈশাখী মঞ্চে সাজ সাজ রব-এসেছে বৈশাখ, তাকে বরণ করে নিতে হবে সাড়ম্বরে। আজ ১৪ এপ্রিল ২০২৩ তারিখ বাংলা নববর্ষ ১৪৩০ এর প্রথম দিন পহেলা বৈশাখে মুকুল নিকেতন স্কুল থেকে জয়নুল আবেদীন পার্ক পর্যন্ত অনুষ্ঠিত বাঙালির উচ্ছ্বসিত প্রাণের মেলা এই মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম মহোদয়, জেলা প্রশাসক ময়মনসিংহ জনাব মো: মোস্তাফিজার রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ রায়হানুল ইসলাম। এছাড়াও ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানসম...

ময়মনসিংহে কোতোয়ালী ওসি শাহ কামাল আকন্দ সহ ৬ পুলিশ পুরস্কৃত

ময়মনসিংহে পুলিশ পরিদর্শক ওসি শাহ কামাল আকন্দ তার অবস্থান ধরে রেখেছেন। জেলা গোয়েন্দা শাখার ওসি থাকাকালে প্রায় প্রতিমাসেই উদ্ধার, গ্রেফতার, ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনে জেলায় সেরা বিবেচিত হন। কোতোয়ালী মডেল থানার ওসি হিসাবে যোগদান থেকেও সেই সেরা অবস্থান ধরে রেখেছেন। বুধবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ওসি শাহ কামাল আকন্দ মার্চ মাসে সেরা অফিসার ইনচার্জ বিবেচিত হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক (মার্চ মাস) কল্যাণ সভা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূইয়া সভাপতিত্বে এই সভা হয়। নিয়মিত মামলা নিস্পত্তি, মাদকসহ অন্যান্য চোরাইপণ্য উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল এবং সাজা পরোয়ানাভুক্ত পলাতক সর্ব্বোচ্য সংখ্যক আসামী গ্রেফতার করায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ মার্চ মাসের জন্য সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এছাড়াও নিরালা গেস্ট হাউজে অজ্ঞাত নারীর লাশের রহৎস উৎঘাটন এসআই মিনহাজ, বিভিন্ন মামলা রহস্য উৎঘাটনে এসআই নিরুপম নাগ,এসআই আনোয়ার, মাদক উদ্ধারে এসআই আলাউদ্দিন, ওয়ারেন্ট তামিল উত্তম সাহা,চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে এএসআই আম...

ময়মনসিংহে বন্ধুর হাতে বন্ধু খুন ঘাতক গ্রেফতার

ময়মনসিংহ নগরীতে একশত টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু নাহিদ (৩০) খুন হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর আকুয়া দক্ষিন পাড়া এলাকার আমজাদ বেপারি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হৃদয় মিয়া (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে সে হত্যাকান্ডের কারণ উল্লেখ করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, হৃদয় ও নাহিদ একে অপরের বন্ধু ছিলেন। তারা একসঙ্গে চলাফেরা করতেন। নাহিদের কাছে একশত টাকা পেতেন হৃদয়। ঘটনার দিন একশত টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করেন। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিদ নগরীর আকুয়া গরুর ঘর মোড় এলাকার বাসিন্দা। গ্রেফতার হৃদয় মিয়া নগরীর দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে। আরও পড়ুন >>  ময়মনসিংহে একশো টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন তারা একসঙ্গে চলাফেরা করতেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরুপম নাগ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প...

ময়মনসিংহে একশো টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

ময়মনসিংহ নগরীর আকুয়া দক্ষিন পাড়া এলাকায় পাওনা একশত টাকার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহতের নাম নাহিদ (২৫) সে একই এলাকার দুস মোহাম্মদের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় হৃদয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১০ এপ্রিল সন্ধ্যায় নগরীর আকুয়া দক্ষিনপাড়া এলাকায় এ বন্ধু খুন এর ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদয় ও নিহত নাহিদ একে অপরের বন্ধু ছিলেন। নাহিদ ধার নিয়ে ছিলো ১০০ টাকা হৃদয়ের কাছ থেকে । ঘটনার দিন ১০০ টাতা নিয়ে দুই জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুাকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করে। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন >>  শম্ভুগঞ্জ এলাকায় মাদক, ছিনতাইসহ অপরাধ নির্মুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন ওসি।

শম্ভুগঞ্জ এলাকায় মাদক, ছিনতাইসহ অপরাধ নির্মুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরনে এবং চুরি, ছিনতাই রোধ করার লক্ষ্যে সিএনজি, অটোরিকশা চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা পুলিশ। জানা গেছে, আজ সোমবার ১০ এপ্রিল ২০২৩ তারিখ ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির ও কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ। মতবিনিময় কালে সদর সার্কেল ও ওসি বলেন, অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহনের সার্বিক নিরাপত্তা জোড়দার করার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের তথ্য পুলিশকে প্রদান করে পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন। আরও পড়ুন >>  জাতীয় প্রেসক্লাব এ ঢাকাস্থ ময়মনসিংহ সাংবাদিক সমিতির দোয়া ও ইফতার অনুষ্ঠিত এ সময় ওসি শাহ্ কামাল আকন্দ অটোচালক এবং মালিকদের মধ্যে সচেতনতা মূলক মতবিনিময়ে বলেন, অটো ছিনতাই, চুরি রোধকল্পে যাত্রীদের দেওয়া কোন কিছু না খাওয়া, সন্ধ্যার পরে রিজার্ভ না যাওয়া, স্টেশন থেকে যাত্রী নিয়ে রওনা হওয়ার প্রাক্কালে যাত্রীদের ছবি ...

জাতীয় প্রেসক্লাব এ ঢাকাস্থ ময়মনসিংহ সাংবাদিক সমিতির দোয়া ও ইফতার অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাব ঢাকাস্থ ময়মনসিংহ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতাদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল । ঢাকাস্থ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি ডক্টর উৎপল কুমার সরকার এর সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাজনীন আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৌরভ জাহাঙ্গীর, জাতীয় সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি শরিফ তালুকদার এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া ঢাকাস্থ ময়মনসিংহ সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। আরও পড়ুন >>  ময়মনসিংহে বাস...

ময়মনসিংহে বাস মালিক ও শ্রমিক সমিতি নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা

গত ৬ এপ্রিল ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক নিরাপত্তা নিশ্চিৎকরণ ও যানজট নিরসনকল্পে আন্ত: জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়। বাস মালিক ও শ্রমিক সমিতি নেতৃবৃন্দের সাথে সভায় ময়মনসিংহ জেলা থেকে অন্তর্গামী ও বহির্গামী মহাসড়কসমূহে যানজট নিরসনের লক্ষ্যে কিছু কার্যকরী সিদ্ধান্ত গৃহীত হয়। শম্ভুগঞ্জ মোড়, পাটগুদাম মোড় ও দিঘারকান্দা বাইপাস এলাকায় মোড়কেন্দ্রিক কোনও পরিবহন থামা ও যাত্রী উঠানো নিরুৎসাহিত করা এবং ইজিবাইক, মহেন্দ্র, থ্রি হুইলার ইত্যাদি বাহন মহাসড়কে না চালাতে সকলের সহযোগিতা আহ্বান করা হয়। আরও পড়ুন >>  ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১৯ এছাড়া যেসব ক্ষেত্রে নিশেধাজ্ঞা কিংবা আইন অমান্য করা হবে সেসব ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সতর্ক করা হয়। সভার শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে ধৈর্য্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্...

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১৯

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতর উপলক্ষে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ ঈদ মার্কেটে বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসা মানুষজনের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছতে সহায়তা করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেফতার করেছে। এর মাঝে এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম পাটগুদাম র‌্যালীর মোড় থেকে দস্যুতার চেস্টা মামলার আসামী মোঃ সোহেল মিয়া, মোঃ শাহীনকে দেশীয় অস্ত্র সহ, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম বাঘমারা ডিফেন্সপার্টি কার্যালয়ের সামনে থেকে দস্যুতার চেস্টা মামলার আসামী মোঃ আরিফুল ইসলামকে দেশীয় অস্ত্র সহ, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজের পশ্চিম পাশ থেকে আরাফাতকে দে...

মসিক মেয়র ইকরামুল হক টিটুর নতুন বাজারে দ্রব্যমূল্য মনিটরিং

চলমান রমজান ও আসন্ন ঈদে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তদের নিয়ে ময়মনসিংহের নতুন বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় মেয়র নতুন বাজারের দোকানসমূহের পণ্যসমূহ বিশেষ করে চাল, ডাল, রসুন, পেঁয়াজ, ছোলা, চিনি, ডিম, তেল, সবজি, মুরগী ইত্যাদির মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে কিনা এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কিনা তা যাচাই করেন। এছাড়াও ক্রেতাবৃন্দের সাথে কথা বলে তাদের মতামত জানেন মেয়র। এ সময় মেয়র বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং অতিরিক্ত মূল্য রাখা প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ, চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাথে নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করছেন। দ্রব্যমূল্য মনিটরিং শেষে মেয়র বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল দেখা গেছে। কিছু জায়গায় অতিরিক্ত মূল্য দেখা গেছে। তাদের সতর্ক করা হয়েছে। আমরা বাজারের দিকে নিয়মিত দৃষ্টি রাখছি। কেউ ক্রেতাদের ভোগান্তির কার...