ময়মনসিংহে ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার ও ছিনিতাইকারী গ্রেফতার
ময়মনসিংহের হালুয়াঘাট থানার নাগলা বাজারের জৈনিক মোস্তফা কামালের মনোহারী দোকানের ছিনতাইকৃত নগদ টাকা সহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আজ বুধবার (২৯ মার্চ ২০২৩) তারিখ তাদের গ্রেফতার করা হয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন পুলিশ সুপার মাছুম আহামেদ ভূঞা। এর আগে গত ২৭ মার্চ মো: মোস্তফা কামালের মনোহারী দোকানের ১২ লক্ষ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য মাহেন্দ্রাযোগে রূপালী ব্যাংকে যাওয়ার পথে ৬/৭ জন ডাকাত দেশীয় সহ মাহিন্দ্রা ঘেরাও করে মিজবাহুল কে আঘাত করে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়।এঘটনায় হালুয়াঘাট থানায় মামলা হয়। গ্রেফতাররা হলেন- ১- মো: রিপন মিয়া(২৫), ২-মো: ফাহিম(২০), ৩- রফিকুল ইসলাম (২৬), ৪- মো: ইলিয়াস (২৭), ৫-মো: আরাফাত হোসেন আকাশ(২৪)। এবিষয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মাছুম আহামেদ ভূঞা জানান, হালুয়াঘাট থানার নাগলা বাজারের জৈনিক মোস্তফা কামালের মনোহারী দোকানের ছিনতাইকৃত টাকাসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।আসামীদের কাছ থেকে ৫,৫৩৫০০ নগদ টাকা উদ্ধার করা হয়। আরও পড়ুন >> ময়মনসিংহে ভাগ্নের হাতে মামা খু...