ময়মনসিংহের হকার্স মার্কেটে আগুন - নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে আনুমানিক ৯ টার দিকে ময়মনসিংহ নগরীর গাংগিনার পার হকার্স মার্কেটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুন লাগার সূত্রপাত এখনও জানা যায় নি। তবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন সূত্রপাত ঘটেছিল।

মার্কেটের সামনের দিকে মটর পার্টসের দোকান সহ বেশকিছু দোকানে আগুন লেগেছিল। মার্কেটর ভেতরে দুইটি দোকান পুরোপুরিভাবে পুড়ে গেছে এবং আশেপাশের বেশকিছু দোকানে আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগেও ২০১৮ সালের ৭ জুন গাংগিনার পার হকার্স মার্কেটে আগুন লেগে প্রায় পুরো মার্কেট পুরে গিয়েছিল, ক্ষতি হয়েছিল কোটি টাকার।

 

আরও পড়ুন : ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ীতে জমি নিয়ে বিরোধ – নিহত এক

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট