জাতীয় ছাত্র সমাজ,শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

জাতীয় ছাত্র সমাজ,শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত।।
স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজ শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা শেরপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে ১১-১০-২০২২ রোজ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আল মামুন হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের আহবায়ক মোঃ শরীফ উদ্দিন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এইচ এম সারোয়ার,সদস্য জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শেরপুর জেলা ছাত্র সমাজের প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি মোঃ হারুন,যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ, কাজী শাহ নেওয়াজ শাহীন প্রমুখ প্রমুখ।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট