ট্রেনে থেকে লাফ দিয়ে ছিনতাইকারী ধরলো ময়মনসিংহের এক তরুণী
ট্রেনের জানালা দিয়ে লাফ দিয়ে ছিনতাইকারী এর কাছ থেকে নিজের মোবাইল উদ্ধার করলো ময়মনসিংহের জিলা স্কুল এলাকায় বসবাসকারী লাবনী আক্তার।
গতকাল ময়মনসিংহ -ঢাকা রুটের একটি ট্রেনে করে যাচ্ছিল তরুণী লাবনী আক্তার। নাটক দেখার উদ্দেশ্যে ব্যাগ থেকে মোবাইল বের করে প্রস্তুতি নিচ্ছিলেন।
ঠিক তখনি জানলার বাইরে থেকে এক ছিনতাইকারী মোবাইলটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে।
কিন্তু সৌভাগ্যক্রমে মোবাইলটি ছিনতাইকারীর হাত থেকে পরে যায়, এবং সেটা তুলে আবার পালানো শুরু করে। ঠিক তখনি লাবনী আক্তার তার মোবাইল ফিরে পাওয়ার উদ্দেশ্যে টেনের জানালা দিয়ে লাফ দিয়ে পিছু করা শুরু করে।
একসময় ছিনতাইকারী একটি দেয়ালের উপর দিয়ে পালানোর চেষ্টা করে এবং লাবনী আক্তার তার পায়ে ধরে টেনে নামিয়ে ফেলে।
লাবনী আক্তার বলেন, এই মোবাইলটি তিনি গতকাল ই কিনেছিলেন এবং আজ ট্রেনে যাওয়ার পথে ঘটে যায় ঘটনাটি।
লাবনী আক্তার ময়মনসিংহের জিলা স্কুল এলাকায় বসবাস করেন। তিনি একজন বক্সিং প্লেয়ার এবং প্রায় ৪ বছরের বেশি সময় ধরে অনুশীলন করছেন।
ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Comments
Post a Comment