আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুভ উদ্বোধন

আজ ১২ ডিসেম্বর সোমবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২২-২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় সার্কিট হাউজ মাঠে বর্ণিল এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলা জেলা ক্রীড়া সংস্থা এবং ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় আইজিপি কাপ এর শুভ উদ্বোধন।

ময়মনসিংহে আইজিপি কাপের প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লা আল মামুন।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তা জনাব এহতেশামুল আলম সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা। মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম পুলিশ সুপার, ময়মনসিংহ ও চেয়ারম্যান, ক্রিকেট পরিষদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকরামুল হক টিটু মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা।জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ । জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।জনাব মোঃ মোস্তাফিজার রহমান জেলা প্রশাসক, ময়মনসিংহ ও সভাপতি, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।অধ্যাপক ইউসুফ খান পাঠান চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ।এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা। জনাব মোহিত উর রহমান শান্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা।

আরও পড়ুন :আজ ১১ই ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস

বেলুন উড়িয়ে আইজিপি কাপের শুভ উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লা আল মামুন। জাতীয় পতাকা উত্তোলন, উদ্বোধনী আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২২-২৩।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট