ময়মনসিংহ জেলা বইমেলা এর শুভ উদ্বোধন

আজ ১৬ ডিসেম্বর ময়মনসিংহ জেলা বইমেলা এর শুভ উদ্বোধন করা হয়। ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ ব্যাটবল চত্বর সংলগ্ন মাঠে এ মেলার আয়োজন করা হয়।

আজ বিকাল সাড়ে তিনিটায় সার্কিট হাউজ সংলগ্ন মাঠে ময়ময়নসিংহ জেলা বইমেলা’র শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব কে এম খালিদ এম.পি. মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন জনাব অসীম কুমার দে, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেন্জ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: মোস্তাফিজার রহমান, জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এরপর উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান এবং অতিথিরা বইমেলা বিভিন্ন স্টল প্রদর্শন করেন। ময়মনসিংহ জেলা বইমেলা ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন : নানা আয়োজনে ময়মনসিংহে বিজয় দিবস পালিত

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট