দেওখোলা উপ-নির্বাচনে নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াছমিন নিশি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াছমিন নিশি ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল রায়হান বলেন, ‘৫ নম্বর দেওখোলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোছা. ফরিদা ইয়াছমিন নিশি নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৩৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. জয়নাল আবেদিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৭৯ ভোট।’

তিনি আরও বলেন, ‘দিনব্যাপী দেওখোলা ইউনিয়নের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৯টি ভোটকেন্দ্রের ৬০টি বুথে ভোটগ্রহণ করা হয়। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১৯ জন।

আরও পড়ুন : শিল্পাচার্য জয়নুল আবেদিন এর জন্মবার্ষিকী আজ

উল্লেখ্য, প্রায় তিন মাস আগে দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। পরে দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের ঘোষণা দেয়। ওই উপ-নির্বাচনে তাজুল ইসলাম বাবলুর স্ত্রী ফরিদা নিশি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট