বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল ট্রেন

আসন্ন বিশ্ব ইজতেমা ২০২৩ উপলক্ষে ময়মনসিংহে আখেরি মোনাজাতের দিন টঙ্গী-ময়মনসিংহ ১ ও ২ নামে দুইটি স্পেশাল ট্রেন যাবে। এছাড়াও ১৪ ও ২১ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে বিশেষ ট্রেন চলবে।

টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি (শুক্রবার) থেকে আখেরি মোনাজাত এবং দ্বিতীয় পর্বে ২০ জানুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত এসব ট্রেন চলবে। আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে। দুই পর্বের আখেরি মোনাজাতের আগে ও মোনাজাতের দিন এই বিশেষ ট্রেন পরিচালিত হবে।

১৪ ও ২১ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে বিশেষ ট্রেন চলবে। সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুর থেকে ছেড়ে দুপুর ২টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছবে। ট্রেনটি ৭৫/৭৬ নং এবং ২৬১/২৬২ নং লোকাল ট্রেনের রেক দ্বারা পরিচালিত হবে।

টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল ট্রেন-১ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে এবং ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টা ৫৫ মিনিটে, টঙ্গী-ময়মনসিংহ-২ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৪টা ৫৫ মিনিটে। উক্ত ট্রেন দুইটি ৭৫, ৫৬, ২৬১/২৬২ রেক দ্বারা পরিচালিত হবে।

এছাড়া টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল ট্রেন টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে এবং টাঙ্গাইল পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।

টঙ্গী-ময়মনসিংহ
স্পেশাল ট্রেনের সময়সূচি তালিকা

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে ৮ জানুয়ারি দুপুরের পর থেকে ১২ জানুয়ারি তারিখ আখেরি মোনাজাতের পূর্ব দিন পর্যন্ত এবং ১৬ জানুয়ারি দুপুরের পর থেকে ১৯ জানুয়ারি তারিখ আখেরি মোনাজাতের পূর্বদিন পর্যন্ত ঢাকা অভিমুখী সকল ট্রেনের টঙ্গী স্টেশনে ৩ (তিন) মিনিট বিরতি থাকবে। আগামী ১৩ ও ১৯ আখেরি মোনাজাতের দিন (সোনার বাংলা ট্রেন ব্যতীত) সকল আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস ট্রেনে টঙ্গী স্টেশনে ৩ (তিন) মিনিট বিরতি থাকবে।

আরও পড়ুন : ময়মনসিংহে বিভাগীয় চিকিৎসক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসুল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও, কমলাপুর, টঙ্গী রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট