আন্তঃজেলা গরু চোর দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা থানা পুলিশ

ময়মনসিংহের ভলুকা উপজেলার কাদিগর গ্রামের সাজ্জাদ হোসেন নামে এক কৃষকের দুটি গাভী ও দুটি বাছুর গত ২৫ ডিসেম্বর গভীর রাতে গোয়াল ঘর থেকে চুরি করে আন্তঃজেলা গরু চোর দল, এ বিষয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়, মামলা নং – ৩৮।

এরই ধারাবাহিকতায়, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) – কামাল হোসেন এর কঠোর নির্দেশে, এস আই – মাহবুব রশিদ ও এস আই – রেজাউল করিম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্থান গাজীপুর, আশুলিয়া ও ঢাকা জেলা হইতে ১০/০১/২০২৩ ইং তারিখ অভিযান পরিচালনা করে, আন্তঃজেলা গরু চোর গরু চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় গরু চোর সদস্যদের হেফাজত থেকে চুরি কাজে ব্যবহৃত – একটি ট্রাক, কাটার, মুখোশ, রশি সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ভালুকা উপজেলার পুরুরা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে – মোশারফ (৩০), টাঙ্গাইল জেলার গোপালপুরের পাকুয়া গ্রামের শামছুল হকের ছেলে – আমিনুল ওরফে মোতালেব (৪০), বাগেরহাট জেলার ফতেপুর গ্রামের সোহরাব হোসেন সরদারের ছেলে – জসিম উদ্দিন ওরফে মিশু (৩২), সিরাজগঞ্জ জেলার বেলকুচির রাজাপুর গ্রামের শাহ আলম শেখের ছেলে – ইয়ামিন শেখ (২৪), রংপুর জেলার রামজীবন গ্রামের মৃত দিলদারের ছেলে – মোক্তার হোসেন (৪২)।

আরও পড়ুন : হালুয়াঘাটে বিট পুলিশিং সমাবেশ ও কম্বল বিতরণ অনুষ্ঠান

সংঘবদ্ধ এই গরু চোর চক্রের ০৫ সদস্যদের কে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে, এই চক্রটি দেশের বিভিন্ন জেলা থেকে সংঘবদ্ধ ভাবে দীর্ঘদিন ধরে গরু চুরি করছে, আদালতে প্রেরণপূর্বক এ ব্যাপারে আরও জিঙ্গাসাবাদে জন্য রিমান্ড চাওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট