ধোবাউড়ায় হেরিং বন্ড রাস্তার কাজ উদ্বোধন করলেন ডেভিড রানা চিসিম‌

ধোবাউড়ায় দুটি হেরিং বন্ড রাস্তার কাজ উদ্বোধন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম‌

ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে দুটি হেরিং-বোন‌ বন্ড রাস্তা নির্মাণ করে দিচ্ছেন সাংসদ জুয়েল আরেং। বৃহস্পতিবার সকালে গোয়ালার মাস্টার বাড়ি থেকে মৃত আবুল কাশেম মেম্বার বাড়ি পর্যন্ত রাস্তায় ৫০০ মিটার ও গোবিন্দপুর মজনু চেয়ারম্যান বাড়িতে থেকে চড়বো হোলি পুরাতন মজিদ রাস্তায় ৫০০ মিটার হেরিং-বোন বন্ড রাস্তার কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম‌ । এ সময় উপস্থিত ছিলেন, জাকিরুল ইসলাম তালুকদার টুটুল ইউপি চেয়ারম্যান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন,গোয়াতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, যুবলীগের আহবায় আলমগীর হোসেন মন্ডল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,গোয়াতলা ইউপি সদস্য সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাস্তা নির্মাণ করায় সাংসদ জুয়েল আরেং ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

আরও পড়ুন : ময়মনসিংহে ১৫ দিন ব্যাপী পুষ্পমেলা শুরু

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট