গৌরীপুর থানায় বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

“বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা পুলিশের ব্যবস্থাপনায় গৌরীপুর ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠে আজ ২৫ জানুয়ারী ২০২৩ তারিখ বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম-পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিট পুলিশিং সমাবেশ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব নাজিম উদ্দিন আহমেদ এমপি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনসমূহের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গ্রাম-পুলিশগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গৌরীপুর থানার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ জনাব মাহমুদুল হাসান।

বিট পুলিশিং সমাবেশে অতিথিবৃন্দ থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এবং পুলিশের সেবাসমূহকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার মানসে সকলকে একযোগে কাজ করার ব্যাপারে ঐকান্তিক আহ্বান জানান।

পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় তাঁর বক্তব্যে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, চুরি-ডাকাতি, ইভটিজিং,বাল্যবিবাহ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আসন্ন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার শতভাগ স্বচ্ছ্বতা বজায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং কাউকে এ সংক্রান্তে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন  : ময়মনসিংহে ২৫ কিলোমিটার রাস্তার সড়কবাতি উদ্বোধন

এরপর সম্মানিত প্রধান অতিথি মহোদয় ও মাননীয় পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানে উপস্থিত গ্রাম-পুলিশদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। গৌরীপুর থানা এলাকায় এই প্রচন্ড শীতেও গ্রাম-নিরাপত্তায় অতন্দ্র প্রহরীদের মত কাজ করে চলা গ্রাম-পুলিশ সদস্যদের মাঝে এই উদ্যোগ ব্যাপক উৎসাহ ও প্রেরণার উন্মেষ ঘটায়। কম্বল বিতরণের সময় তাদের অভিব্যক্তিতে প্রধান অতিথি ও পুলিশ সুপার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাপ্রসূত ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছিল যা থানা এলাকার নিরাপত্তা রক্ষায় তাদেরকে আরও তৎপরতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। পরিশেষে পুলিশ সুপার মহোদয় প্রত্যন্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বক্তব্য সমাপ্ত করেন।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট