ময়মনসিংহে বিভাগীয় চিকিৎসক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

আজ ১১ জানুয়ারি ২০২৩ ইং, রোজ.বুধবার সকাল ১০ঃ০০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ এর অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় চিকিৎসক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। সভাপতি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ ইহতেশামুল হক চৌধুরী, মহাসচিব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। বিভাগীয় চিকিৎসক সম্মেলন এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ কামরুল হাসান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান( মিলন), মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটি। ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, কেন্দ্রীয় কমিটি। মোঃ ইকরামুল হক টিটু, মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা। মোহিত উর রহমান শান্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখা। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ডঃ মোঃ মতিউর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি (ভারপ্রাপ্ত), বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ বিভাগ।আয়োজনে ছিলেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা শাখা

আরও পড়ুন : জেনে নিন ঐতিহাসিক হুমগুটি খেলা নিয়ে বিস্তারিত তথ্য

সহযোগিতায় ছিলেন, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান (বিপ্লব)। কনসালটেন্ট, সার্জারি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, নার্স, ডাক্তার, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিক ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট