নেত্রকোনা দূর্গাপুরে ৫৩৮৪ কেজি ভারতীয় চিনিসহ ৩ জন গ্রেফতার

নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন তেরী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫,৩৮৪ কেজি ভারতীয় চিনিসহ ৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ।

“বাংলাদেশ আমার অহংকার” এই – স্লোগান নিয়ে জন্ম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ কর ফাঁকি দিয়ে বিদেশী পণ্য চোরাচালানের মত অপরাধের বিরুদ্ধে প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমান ০৩.০০ ঘটিকার সময় অধিনায়ক, র‍্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন তেরীবাজার ঘাটসংলগ্ন আলাল সরদার এর গোডাউনে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আমদানি করে বিক্রয়ের উদেশ্য অবস্থান করাকালে আসামী ০১। রাজু সরকার (৩৮), পিতাঃ রাখাল সরকার, সাং- সাধুপাড়া, থানাঃ দূর্গাপুর, জেলাঃ নেত্রকোনা ০২। মনসুর আলী (৩৭), পিতাঃ মৃত জাহেদ আলী, সাং- রাতরা, থানাঃ দূর্গাপুর, জেলাঃ নেত্রকোনা, ০৩। মাজহারুল ইসলাম (৩৭), পিতাঃ মোঃ রইছ উদ্দিন, সাং- খালিশা পাড়া, থানাঃ দূর্গাপুর, জেলাঃ নেত্রকোনাত্রয়কে আটক করে। ধৃত আসামীদের দখলে হতে ৫,৩৮৪ কেজি ভারতীয় চিনি উদ্ধার করত জব্দ করে।

আরও পড়ুন : ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে সিটি করপোরেশন

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানি এর বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ধৃত আসামীদ্বয়কে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট