পিতা হত্যাকারী সেই পুত্র মতিন ফুলপুর থেকে গ্রেফতার

ময়মনসিংহ সদর পরানগঞ্জের আব্দুল্লাহপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলের হাতে পিতা খুন এবং সেই খুনিকে ফুলপুর থেকে গ্রেফতার। (১৪ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় পরানগঞ্জের আব্দুল্লাহপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে মতিন তার জন্মদাতা পিতাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, দ্রুত সময়ের মধ্যে পিতা হত্যাকারী সেই পুত্র মতিনকে ফুলপুর থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জানা গেছে, খুনি ছেলে আঃ মতিন (৩৫) জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরেই তাঁর পিতা জয়নুদ্দিন (৭৫), কে বাড়ির নিকটে ধান ক্ষেতে পানি দেওয়ার সময় মাথায় কোপ দিয়ে হত্যা করে৷

ভিকটিম ইতিপূর্বে তার দুই পুত্রকে ৩ কাটা করে জমি লিখে দিলে বিবাদীর অংশে দাগ নাম্বার ভুল হওয়া কে কেন্দ্র করে বিরোধের সুত্রপাত। আসামী মতিন ভিকটিমের ১ম স্ত্রীর সন্তান এবং শাকিব ২য় স্ত্রীর সন্তান। আসামী মতিন পেশায় মটর সাইকেল ভাড়া চালক ছিলেন।

আরও পড়ুন >>নেত্রকোনা দূর্গাপুরে ৫৩৮৪ কেজি ভারতীয় চিনিসহ ৩ জন গ্রেফতার

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট