বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক
বিপিন পার্ক ময়মনসিংহ শহরের প্রায় দুইশত বছর পুরনো এক পার্ক। এই পার্ক ময়মনসিংহ শহরের জুবলি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। এই পার্কটিকে ঐতিহাসিক বলা হয়ে থাকে কারন ১৯৪৭ সালের ডিসেম্বরে এই পার্কে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক ছাত্রসভা অনুষ্ঠিত হয়।১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের একাধিক সভা এখানে অনুষ্ঠিত হয়।ভাষা আন্দোলন ছাড়াও পরে পাকিস্তানবিরোধী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সভা-সমাবেশ বিপিন পার্কে অনুষ্ঠিত হত। ২০১৩ সালে কংগ্রেস জুবিলি রোডে ‘থিমপার্ক’ হিসেবে পার্কটি সংস্কার করে পুনর্নিমাণ করা হয়। বিপিন পার্ক এর ভেতরের দৃশ্য আধুনিকায়নের ফলে এখন পার্কে বিভিন্ন ধরনের গাছ, বসার স্থান ও শিশুদের জন্য বিনোদনের ব্যাবস্থা করা হয়েছে। পার্কের মূল প্রবেশ পথে ঢুকতেই দেখা যায় ৩ টি কোরাল মাছ এবং ঝর্ণা, যা পার্কের আকর্ষণ অনেকটাই বাড়িয়ে তোলে। ছোট প্রবেশপথ দিয়ে ঢুকলেই দেখা যায় শিশুদের বিনোদনের জন্যে দোলনা সহ না না রকম ব্যাবস্থা। ভেতরে এবং পার্কের চারপাশে হাটার জন্যে করা হয়েছে ওয়াকওয়ে। এছাড়াও পার্কের ভেতরে স্থাপন করা হয়েছে অনেক বেঞ্চ, যেখানে বসে অনেকেই নির্মল বাতাসে বিশ্রাম করতে পারে। পার্কের ভেতরে...
Comments
Post a Comment