মাসব্যাপী নারী উদ্যোক্তা মেলা চলছে গাঙ্গিনারপাড় গৌরহরি টাওয়ার এ

ময়মনসিংহ গাঙ্গিনারপাড় গৌরহরি টাওয়ার এর ৩ তলায় শুরু হচ্ছে মাসব্যাপী ঈদ আনন্দ মেলা। মেলায় থাকছে ৩৫-৪০ জন নারী উদ্যোক্তার স্টল স্থান।

সেখানে থাকছে থ্রি-পিস, কামিজ, শাড়ি, গয়না, ব্যাগ, হোমমেড খাবার, অর্গানিক পণ্যসহ হাতে তৈরি নানা জিনিস। শুক্রবার (২৩ মার্চ) শুরু হয়েছে এই মেলা। ঈদের আগেরদির পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত।

আয়োজিত মেলার আয়োজকরা বলছেন, শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এই মাসে সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়েই অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের কোনাকাটা সেরে নেন অনেকে। বিষয়টি বিবেচনায় রেখে ক্রেতাদের সুবিধায় মাসব্যাপী এই মেলার আয়োজন করেছেন তারা। ক্রেতাদের ঈদের বাজার সেই সাথে নতুন উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্ম দেয়ার জন্য এই মেলার আয়োজন। বিশেষ করে নারীদের সংসার সামলিয়ে আবার মেলায় অংশগ্রহণ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। বাহারী সব কালেকশন দেখে পছন্দের পণ্যটি ক্রয় করতে নানান রকমের কাস্টমারদের ভীড় জমেগেছে।

E-COMMERCE POINT & SHOPPING CART MYMENSINGH এর আয়োজনে গাঙ্গিনারপাড় ঐতিহ্যবাহী এম,এস,এম গৌরহরি টাওয়ারের ৩য় তালায় মাসব্যাপী ঈদবাজারে উদ্যোক্তাদের উৎসাহিত করতে চলে আসেন ময়মনসিংহের পুলিশ সুপার সহধর্মিনী পুনাক সভাপতি ডা. রেবেকা শারমিন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও তাদের সহধর্মিনীরা।

আরও পড়ুন >> ময়মনসিংহে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান থ্রি পিছ, পাকিস্তানি থ্রি পিছ, দেশি কটন থ্রি পিছ, জরজেট কাপড়ের চমৎকার ডিজাইনের থ্রি পিছ, এছাড়াও রয়েছে ওয়ান পিছ,টুপিছ, ফ্রগ,চুরি সহ নানা রকমের সৌখিন আইটেম।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট