রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের বাজার মনিটরিং কার্যক্রম

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ আয়োজিত সভার সিদ্ধান্ত মোতাবেক নিয়মিত বাজার মনিটরিং করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশে প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

এ লক্ষ্যে আজ দুপুরে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর নেতৃত্ব একটি টিম বাজার নতুনবাজার, মেছুয়াবাজার সহ নগরের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য মনিটর করে। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, বাজারের অধিকাংশ পণ্যের মূল্য স্থিতিশীল পাওয়া গেছে। তবে অনেকেই মূল্য তালিকা ও তারিখ হালনাগাদ করেন নি। এছাড়াও তরমুজকে পিস হিসেবে বিক্রি হতেই দেখা গেছে। পিঁয়াজ, চাল, ডাল ও ডিমের দাম স্থিতিশীল পাওয়া গেছে।

আরও পড়ুন  >> সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সভা অনুষ্ঠিত

এ সময় সকলকে বাজারমূল্যে প্রদর্শণ এবং তা নিশ্চিত করার বিষয়ে সতর্ক করেন।এছাড়াও তিনি, মাংসের দোকানে নির্ধারিত মূল্য প্রদর্শণ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

এছাড়াও দিনের অপর এক টিম প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটর করে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট