ময়মনসিংহে বন্ধুর হাতে বন্ধু খুন ঘাতক গ্রেফতার

ময়মনসিংহ নগরীতে একশত টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু নাহিদ (৩০) খুন হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর আকুয়া দক্ষিন পাড়া এলাকার আমজাদ বেপারি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হৃদয় মিয়া (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে সে হত্যাকান্ডের কারণ উল্লেখ করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, হৃদয় ও নাহিদ একে অপরের বন্ধু ছিলেন। তারা একসঙ্গে চলাফেরা করতেন। নাহিদের কাছে একশত টাকা পেতেন হৃদয়। ঘটনার দিন একশত টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করেন।

এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিদ নগরীর আকুয়া গরুর ঘর মোড় এলাকার বাসিন্দা। গ্রেফতার হৃদয় মিয়া নগরীর দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে।

আরও পড়ুন >> ময়মনসিংহে একশো টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

তারা একসঙ্গে চলাফেরা করতেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরুপম নাগ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক হৃদয়কে তাৎক্ষনিক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হলে সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট