ময়মনসিংহে কোতোয়ালী ওসি শাহ কামাল আকন্দ সহ ৬ পুলিশ পুরস্কৃত
ময়মনসিংহে পুলিশ পরিদর্শক ওসি শাহ কামাল আকন্দ তার অবস্থান ধরে রেখেছেন। জেলা গোয়েন্দা শাখার ওসি থাকাকালে প্রায় প্রতিমাসেই উদ্ধার, গ্রেফতার, ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনে জেলায় সেরা বিবেচিত হন।
কোতোয়ালী মডেল থানার ওসি হিসাবে যোগদান থেকেও সেই সেরা অবস্থান ধরে রেখেছেন। বুধবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ওসি শাহ কামাল আকন্দ মার্চ মাসে সেরা অফিসার ইনচার্জ বিবেচিত হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক (মার্চ মাস) কল্যাণ সভা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূইয়া সভাপতিত্বে এই সভা হয়।
নিয়মিত মামলা নিস্পত্তি, মাদকসহ অন্যান্য চোরাইপণ্য উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল এবং সাজা পরোয়ানাভুক্ত পলাতক সর্ব্বোচ্য সংখ্যক আসামী গ্রেফতার করায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ মার্চ মাসের জন্য সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এছাড়াও নিরালা গেস্ট হাউজে অজ্ঞাত নারীর লাশের রহৎস উৎঘাটন এসআই মিনহাজ, বিভিন্ন মামলা রহস্য উৎঘাটনে এসআই নিরুপম নাগ,এসআই আনোয়ার, মাদক উদ্ধারে এসআই আলাউদ্দিন, ওয়ারেন্ট তামিল উত্তম সাহা,চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে এএসআই আমীর হামজা,
কনস্টেবল মিজান কে উত্তম, ভাল এবং সেরাকাজের জন্য পুরস্কৃত করা হয়েছে। এই সকল সেরা পুলিশ সদস্যদেরকে পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূইয়া সনদপত্র ও সম্মাননা প্রদান করেন।
এছাড়াও জানাযায়, বিট পুলিশের বিভিন্ন সভায় এ ধরণের প্রকাশ্য ঘোষণা কোতোয়ালী মডেল থানায় দীর্ঘদিন পর স্বচ্ছতা ফিরে এসেছে। নগরবাসির মতে, শিক্ষানগরী ময়মনসিংহের বিভিন্ন ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের উপর স্থানীয় বখাটে বহিরাগত ও মাদক ব্যবসায়ীদের অত্যাচার, নির্যাতন, চাদাবাজি ও জোর করে ছাত্রদেরকে মাদক সেবনে বাধ্য করার মত একাধিক অভিযোগে একাধিক ছাত্রমেসে ধারাবাহিক বৈঠক করায় নির্যাতনরোধ হয়েছে। অপরদিকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে প্রতিরাতেই রাত্রীকালিন অভিযানে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। ফলে কোতোয়ালী এলাকার আইন শৃংখলা উন্নতি হচ্ছে।
আরও পড়ুন >> ময়মনসিংহে বন্ধুর হাতে বন্ধু খুন ঘাতক গ্রেফতার
উলেখ্য, এর পুর্বেও বেশ কয়েকবার ডিবি ওসি ও কোতোয়ালী থানায় থাকার সময় জেলার শ্রেষ্ঠ ওসি ও রেঞ্জের নির্বাচিত হয়েছেন তিনি।
Comments
Post a Comment