ময়মনসিংহে অপহৃত দুই শিশু অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার

ইউসুফ হোসেন নুর(৫) ও আদিবা রহমান নামের দুই শিশু অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে।

আজ ২৪ এপ্রিল সকাল অনুমান ৭ঃ৩০ টায় গোদারিয়া উত্তর সাকিনস্থ হোসেন ভবনের মালিক আলহাজ্ব হোসাইন মাহমুদ সাহেবের পাঁচ বছরের শিশুপুত্র “ইউসুফ হোসেন নুর ” ও ভাড়িটিয়া আরিফুর রহমানের তিন বছর বয়সী কন্যা “আদিবা রহমান “বাড়ীর বাহির আঙ্গিনায় খেলা করতে ছিলো।

সকাল অনুমান ০৮:৩০ এর সময় দুই পরিবারের লোকজন দুই শিশু কে খোঁজে না পেয়ে আশেপাশে খোঁজতে থাকেন। জাতীয় জরুরী সেবা ৯৯৯ কলের মাধ্যমে আমার নিকট উক্ত বিষয়ে সংবাদ আসে।

সংবাদ পাওয়ার পর ফুলপুর থানা পুলিশও থানা এলাকার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া শিশু দুইটির খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। থানার বিভিন্ন অফিসারগন তাদের স্ব-স্ব বিট সমুহের লোকজনদের বিষয়টি অবগত করেন, এবং এধরনের দুইজন শিশু পাওয়া গেলে থানায় জানানো ব্যাপারে অনুরোধ করেন ।

খোজাখুজির এক পর্যায়ে জানা যায়, সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে একজন মহিলা দুইটি শিশুকে হাঁটিয়ে হাঁটিয়ে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে তাদের আটক রাখার অনুরোধ করা হয়। থানার অফিসার ও ফোর্স সহ , শিশু দুইটির পিতামাতা ঘটনাস্থলে গিয়ে তাদের হারিয়ে যাওয়া শিশু বলে সনাক্ত করেন।

শিশু দুইটিকে জিজ্ঞাসা বাদে জানা যায়, চিপস্ ও বিস্কুট খাইয়ে আরও চিপস বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে ফুসলাইয়া শিশু ০২টি কে অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে জাহানারা নামের মহিলাটি নিয়ে যাচ্ছিলো।

আরও পড়ুন>> ময়মনসিংহে ঈদেরদিনে পৃথক দুই খুনের রহস্য উদঘাটন : গ্রেফতার ৩

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট