বাকৃবিতে প্রেসিডেন্সিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত

আজ ২৫ মে রোজ বৃহস্পতিবার বিকাল ০৪ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মাঠে হল ছাত্রলীগের উদ্যোগে প্রেসিডেন্সিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্সিয়াল ফুটবল টুর্নামেন্ট এর  উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. আবু হাদী নূর আলী খান।

প্রেসিডেন্সিয়াল ফুটবল টুর্নামেন্ট প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ খন্দকার তায়েফুর রহমান রিয়াদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র-বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. হারুন অর রশিদ, প্রক্টর প্রফেসর ড. আজহারুল ইসলাম, শহীদ নাজমুল হাসান হল প্রভোস্ট প্রফেসর ড. নূরুল হায়দার রাসেল।

আরও পড়ুন >> ৯০ জন অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ

আরও উপস্থিত ছিলেন বাকৃবি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রভোস্ট প্রফেসর ড. রবিউল করিম, ঈশা খাঁ হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া প্রশিক্ষণ শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোস্তাইন কবির সোহেল সহ প্রমূখ।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট