নেত্রকোনার বারহাট্টায় এসএসসি পরিক্ষার্থী কে কুপিয়ে হত্যা

 

নেত্রকোনা বারহাট্টা উপজেলায় এসএসসি পরিক্ষার্থী কে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। পরিক্ষার্থী উপজেলা বাউসী ইউনিয়ন এর প্রেম নগর ছালিপুরা গ্রামের নিখিল চন্দ্র বর্মের মেয়ে মুক্তি রানী (১৫)।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় ২রা মে মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী মুক্তি রানি পরিক্ষা শেষ করে বাড়িতে যাওয়ার সময় একেই গ্রামের শামছু মিয়ার ছোট ছেলে, মোঃ কাউচার মিয়া (১৮) রাস্তায় দা দিয়ে মাথায় কুপিয়ে মুক্তি রানী কে গুরুতর আহত করে। আত্মীয় স্বজন ও এলাকাবাসী দ্রুত মেয়েটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ট করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিকাল ৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন >> ময়মনসিংহে ঈদেরদিনে খুন হওয়া দুই পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এসপি মাছুম

এলাকাবাসীর দাবী এমন জঘন্য কাজের, দোষী ব্যাক্তিকে দ্রুত আইনের আওতায় এনে এমন শাস্তি দেওয়া হোক যা দেখে অন্য কেউ এমন করার সাহস না পায়।

Comments

Popular posts from this blog

বিপিন পার্ক – ময়মনসিংহের এক পুরোনো ঐতিহ্যবাহী পার্ক

বিজয়পুর চিনামাটির পাহাড় - ময়মনসিংহের এক অন্যতম পর্যটন কেন্দ্র

মুমিনুন্নিসা সরকারি কলেজ এর এইচএসসি ২০২২ রেজাল্ট